Tarique Rahman: ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে 'বন্ধু', বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Tarique Rahman: দায়িত্ব নিয়েই দেশের সেনাবাহিনীতে একাধিক পরিবর্তন আনলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান৷ নতুন চিফ অব জেনারেল স্টাফ (CGS) নিয়োগ-সহ বেশ কয়েকটি কৌশলগত কমান্ড এবং দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় বদলি করা হয়েছে।
ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতেক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে ‘বন্ধু’, বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন? বড় পরিবর্তন আনলেন তারেক রহমান৷ পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক করতেও তৎপর ঢাকা, দিল্লি৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা৷
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের মধ্যে নতুন চিফ অব জেনারেল স্টাফ (CGS) নিয়োগ-সহ বেশ কয়েকটি কৌশলগত কমান্ড এবং দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় বদলি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারিক রহমান সেনাবাহিনীর ওপর নিজের প্রভাব আরও সুসংহত করতেই এই পদক্ষেপ নিয়েছেন। প্রসঙ্গত, এর আগে মহম্মদ ইউনূস সরকারের আমলে নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার অপসারণের পর সেনাবাহিনীতে রদবদল করেছিল। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের দল দায়িত্ব নেওয়ার পরেই বড়রদবদল আনা হল বাংলাদেশের সেনাবাহিনীতে৷
advertisement
advertisement
সেনা সদর দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে নতুন চিফ অব জেনারেল স্টাফ (CGS) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ARTDOC)-এর জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থানে দায়িত্ব নিলেন৷
advertisement
মেজর জেনারেল কায়সার রশীদ চৌধুরীকে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আর্মি সদর দফতরে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। মেজর জেনারেল পদে পদোন্নতির পর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তিনি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থানে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত করা হয়েছে।
advertisement
পাশাপাশি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল হয়েছে। শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের মধ্যে নতুন চিফ অব জেনারেল স্টাফ (CGS) নিয়োগ-সহ বেশ কয়েকটি কৌশলগত কমান্ড এবং দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় বদলি করা হয়েছে।
advertisement
পাশাপাশি, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমানকে ডেকে পাঠাল বিএনপি৷ তিনি একদা ভারতে বাংলাদেশের হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন৷ তাঁর পদোন্নতি করে ৫৫তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের পরিবর্তে সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মির মুশফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কামরুল হাসানকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
advertisement
অন্যদিকে, ৫৫তম পদাতিক ডিভিশনের সাবেক প্রধান মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)-এর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর এই বড় ধরনের রদবদল নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক ও কৌশলগত পুনর্বিন্যাসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2026 1:57 PM IST











