সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজন্য হালদার একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে প্রচারের আলোয় আসেন রাজন্যা। তবে আরজি কর কাণ্ডের পরে একটি টেলিফিল্ম নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের জেরে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল৷
আরও পড়ুন: সকাল সকাল কালীঘাটে শুভেন্দু! গেরুয়া ধ্বজা নিয়ে সঙ্গে সমর্থকেরা, শুরু শনিবারের প্রচার
advertisement
রাজনৈতিক মহল সূত্রের খবর, এরপরে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজন্যার৷ যার ফলে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কোনও দলেই জায়গা হয়নি তাঁর। এবার নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনী ময়দানে নামলেন রাজন্যা হালদার৷
নিজের প্রচারে রাজন্যার মূল বার্তা ‘সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়’। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে ইতিমধ্যেই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, তবে তাদের কেউই এই এলাকার বাসিন্দা নন এই ইস্যুকেই সামনে রেখে লড়াইয়ে নামছেন রাজন্যা।
এদিকে, তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের লাভলি মৈত্র এবং বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়৷ দুজনেই বিনোদন জগতের পরিচিত মুখ। গত পাঁচ বছর এই কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাজন্যার দাবি, সোনারপুরের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য।





