এদিন প্রচার চলাকালীন শুভেচ্ছা বার্তায় একদিকে যেমন ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার কথা তুলে ধরেন দেবাংশু, তেমনই আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি নিয়েও করেন তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেন, ‘‘যাঁরা দীর্ঘদিন রোজা পালন করেছেন, উপরওয়ালা যেন তাঁদের রোজা কবুল করেন। সকলের সুস্থতা, শান্তি এবং পারিবারিক মঙ্গল কামনা করেন তিনি। এদিনের বৃষ্টিকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবেও ব্যাখ্যা করেন।’’ তাঁর কথায়, “এই বৃষ্টি যেন সকলের উপর আশীর্বাদ বর্ষণ।”
advertisement
তবে শুধু শুভেচ্ছা বিনিময়েই থেমে থাকেননি দেবাংশু। বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “রাজাদের ইগোর লড়াইয়ে নিরীহ মানুষ, ছোট ছোট শিশুরা প্রাণ হারাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক।” যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি প্রার্থনা করেন, বিশ্বনেতাদের শুভবুদ্ধির উদয় হোক এবং পৃথিবী যেন শান্তির পথে ফিরে আসে। রাজ্যের প্রসঙ্গ টেনে তিনি পশ্চিমবঙ্গের শান্তি ও নিরাপত্তা কামনা করেন।
আরও পড়ুন: সকাল সকাল কালীঘাটে শুভেন্দু! গেরুয়া ধ্বজা নিয়ে সঙ্গে সমর্থকেরা, শুরু শনিবারের প্রচার
পাশাপাশি, এদিন রাজনৈতিক বার্তাও দিতে ভোলেননি তৃণমূলের এই বাক্পটু তরুণ নেতা। আগামী দিনে বাংলার শত্রুরা আরও দুর্বল হবে, এই প্রার্থনাও করেছেন তিনি। দেবাংশু স্পষ্ট জানিয়েছেন, তিনি অযথা প্রতিশ্রুতি দিতে রাজি নন। মানুষের সমস্যা শুনে তা নোট করছেন। তাঁর কথায়, ‘‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে ভুলে যাওয়ার রাজনীতি আমি করি না। কাজের ভিত্তিতেই মানুষ বিচার করবেন, মালা দেবেন না পচা টমেটো ছুড়বেন, সেটা তাদের উপর।” সব মিলিয়ে, ইদের দিনে শুভেচ্ছা ও মানবিক বার্তার পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন দেবাংশু।





