TRENDING:

Money Making Tips: ভোটের বাজারে আয়ের নয়া দিশা! শিলিগুড়িতে পতাকার ‘বাতা’ ঘিরে বাড়ছে ব্যবসা, অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা

Last Updated:

Money Making Tips: ভোট এলেই পতাকার বাতার ব্যবসায় আসে জোয়ার। এবারও অন্যথা হয়নি। বিক্রেতারা জানাচ্ছেন, ভালই বিক্রি হচ্ছে। এখনও অনেকদিন হাতে রয়েছে। ফলে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রায় সব বড় রাজনৈতিক দলই প্রার্থী ঘোষণা করে ফেলেছে। সেই সঙ্গে জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। শহরের অলিগলি থেকে বড় রাস্তা—সব জায়গাতেই এখন প্রচারের রঙ, দেওয়াল লিখন, মাইকিং আর পতাকার দখল। এরই মধ্যে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চোখে পড়ছে এক অন্য ব্যস্ততা, দলীয় পতাকা লাগানোর জন্য বাঁশের ‘বাতা’ তৈরির হিড়িক।
advertisement

নির্বাচন মানেই পতাকা আর পতাকা মানেই বাঁশের বাতা। প্রতি নির্বাচনের মতো এবারও এই ছোট্ট উপকরণকে ঘিরেই চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বাজার। শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট কারখানা বা বাড়ির উঠোনে বসেই তৈরি হচ্ছে এই বাতা। কোথাও দু’জন, কোথাও আবার তিনজন শ্রমিক নিয়ে চলছে কাজ। সকাল থেকে সন্ধ্যা, অবিরাম কাটাকুটি, মাপজোক আর বাঁধাইয়ের মধ্যেই তাঁদের দিন কাটছে।

advertisement

আরও পড়ুনঃ বিষ্ণুপুর শুধু নয়, পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুরের এই গ্রামও! বিশ্বব্যাপী রপ্তানি হয় জিনিস, দেখুন তো চেনেন কিনা

বিক্রেতাদের মতে, গতবারের তুলনায় এবার কিছুটা দাম বেড়েছে। গত নির্বাচনে যেখানে একটি বাতা ৪ টাকায় বিক্রি হত, এবার তা বেড়ে ৫ টাকায় দাঁড়িয়েছে। এক বান্ডিলে থাকছে ১০০টি বাতা, যার দাম রাখা হচ্ছে ৫০০ টাকা। তবে বড় অর্ডার বা দরদাম হলে কিছুটা ছাড়ও দিচ্ছেন বিক্রেতারা। ইতিমধ্যেই অনেকের ২ থেকে ৩ হাজার পর্যন্ত বাতা বিক্রি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পাহাড় থেকেও অর্ডার আসছে।

advertisement

View More

বিক্রেতা মোহাম্মদ বাবুল বলেন, “নির্বাচন এলেই আমাদের কাজ বেড়ে যায়। এবার দাম একটু বাড়াতে হয়েছে, কারণ কাঁচামালের খরচ বেড়েছে। তবে বিক্রি ভালই হচ্ছে, এখনও অনেক দিন বাকি। আরও বাড়বে বলে আশা করছি।”

অন্যদিকে জাহানারা বেগমের কথায়, “আমরা বাড়ি বসে এই কাজ করি। স্বামী-স্ত্রী মিলে বানাই। দিনে যত বেশি বানাতে পারি, তত বেশি লাভ। এবারে ভালই অর্ডার আসছে, বড় বড় দলগুলো একসঙ্গে অনেক নিচ্ছে।”

advertisement

জয়ন্ত ঘোষ জানান, “আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। নির্বাচন ঘোষণা হওয়ার পরেই কাজের চাপ বেড়েছে। এখন প্রতিদিন কয়েকশো করে তৈরি করছি। পাইকারি নিলে একটু কম দামে দিচ্ছি, তাই ক্রেতারও সুবিধা হচ্ছে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের বাজারে আয়ের নয়া দিশা! শিলিগুড়িতে পতাকার ‘বাতা’ ঘিরে বাড়ছে ব্যবসা
আরও দেখুন

সব মিলিয়ে, রাজনৈতিক উত্তাপের মধ্যেই শিলিগুড়িতে জমে উঠেছে বাঁশের বাতা ব্যবসা। বড় বড় মঞ্চের আড়ালে এই ছোট্ট শিল্পই হয়ে উঠেছে বহু মানুষের রুজির পথ। ভোট যত এগোবে, ততই বাড়বে চাহিদা— এমনটাই আশায় বুক বাঁধছেন এই পরিশ্রমী বিক্রেতারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Money Making Tips: ভোটের বাজারে আয়ের নয়া দিশা! শিলিগুড়িতে পতাকার ‘বাতা’ ঘিরে বাড়ছে ব্যবসা, অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল