TRENDING:

Pratik Ur Rahman: তৃণমূলে যোগ দিয়েই সিপিএমকে আক্রমণ প্রতীক উরের! কী বললেন তিনি?

Last Updated:

আমতলায় দল ছাড়ার সময়েই প্রতীক-উর রহমান কটাক্ষ করতে ছাড়লেন না সিপিআইএম-কে। তিনি জানান, তিনি কোনও ভয়ে আসেন নি। কোনও ভয় নেই, স্বচ্ছন্দে আছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আমতলায় দল ছাড়ার সময়েই প্রতীক-উর রহমান কটাক্ষ করতে ছাড়লেন না সিপিআইএম-কে। তিনি জানান, তিনি কোনও ভয়ে আসেননি। কোনও ভয় নেই, স্বচ্ছন্দে আছেন।
advertisement

প্রতীক উর আরও বলেন, “আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞাসা করেছি রাজা একটু থামুন, কিন্তু প্রাসাদের ভিতর ঘুমন্ত শিশু জেগে উঠেছে। এবার প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়”। সেই সঙ্গে প্রতীক উর আরও বলেন, “পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে তারপর যদি বলে সন্তান হারানোর যন্ত্রণা, তাহলে কিছু বলার নেই। আমার সো কলড পিতা আপনি ভাল থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম দরজা খুলুন, পিতা আমার সঙ্গে কথা বলেননি, দরজাও খোলেননি”।

advertisement

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়ার শটে আহত তারকা জোরে বোলার! হাঁটু ব্যথায় মাঠ ছাড়লেন তিনি, দুশ্চিন্তায় ভারত

এরপরেই ছাব্বিশের ভোটের ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে বিরাট বদল হয়ে গেল। ভোটে তৃণমূল থেকে তাঁকে প্রার্থী করা নিয়ে ‘ডিল’ হয়েছে বলে প্রচার করা হয়। এ নিয়ে তিনি বলেন, “আমার নীতি নৈতিকতা বিজেপির ফ্যাসিস্ট শক্তিকে আটকাব। বিজেপিকে আটকাব, এটাই ডিল হয়েছে।” সদ্যপ্রাক্তন দলকে কটাক্ষ করতেও ছাড়লেন না। কারও নাম না করেই বলেন, “আমার মার খাওয়ার পিছনে আজ কারা দায়ী? তোমরাই দায়ী। তোমরাই আমাকে মারের মুখে ঠেলে দিয়েছ। আমি তো থাকতে চেয়েছিলাম।”

advertisement

View More

আরও পড়ুন: শুধু আইপিএল নয়, এবার ব্রিটেনের লিগ থেকেও বাদ পড়তে পারেন পাক ক্রিকেটাররা! প্রবল চাপে PCB

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

বিজেপি বিরোধিতা প্রশ্নে প্রতীক উর নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে জানালেন, তাঁর কাছে বিজেপি মূল প্রতিপক্ষ। বিজেপিকে রুখে দিতে সবরকম কাজ করতে রাজি তিনি। আর তৃণমূলই একমাত্র সেই কাজে এগিয়ে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Pratik Ur Rahman: তৃণমূলে যোগ দিয়েই সিপিএমকে আক্রমণ প্রতীক উরের! কী বললেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল