TRENDING:

South 24 Parganas News: এবার স্কুলেই তৈরি হবে ভবিষ্যতের খেলোয়াড়, পড়াশোনার সঙ্গে মিলবে অন্য কোচিং! প্রধান শিক্ষকের ভাবনা চমকে দেবে

Last Updated:

South 24 Parganas News: ছোট থেকে পড়ুয়াদের খেলাধুয়োপ দক্ষ করে তুলতে স্কুলে নজিরবিহীন উদ্যোগ। এবার বিদ্যালয়েই তৈরি হবে অ্যাথলেটিক ক্লাব। তৈরি হবে ভবিষ্যতের খেলোয়াড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার রায়দিঘির প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হবে আ্যথলেটিক ক্লাব। আর সেই ক্লাব থেকে তৈরি হবে ভবিষ্যতের খেলোয়াড়। প্রত্যন্ত এলাকার শিশুদের ছোট থেকেই খেলাধূলায় পারদর্শী করতে এই পরিকল্পনা নিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক তাপস খাঁ। এই স্কুলে প্রতিদিন নিয়ম করে ক্লাস নেন শিক্ষক-শিক্ষিকারা।
advertisement

শ্রীপলতলা জুনিয়র বেসিস স্কুল এর আগেও একাধিক উদ্যোগ নিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছিল। মূল্যবোধের শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সমসাময়িক ঘটনা থেকে হাতের কাজ সবকিছুই শেখানো হয় সেখানে। ফলে অভিভাবকরা খুবই খুশি। বর্তমানে স্কুলে গেলেই সেই ছবি দেখা যাবে সর্বত্র। সার বেঁধে স্কুলে প্রবেশ করা থেকে শুরু করে স্কুলের দেওয়ালে টাঙানো সুদৃশ্য বিভিন্ন হাতের কাজ, যা নজর কাড়বে সকলের।

advertisement

আরও পড়ুন: মাধ্যমিক পাশ মেকানিক বানালেন স্মার্ট সাইকেল, ঠেসে ঠেসে ভরা এসইউভির ফিচার! রাস্তায় বেরোলে ঘিরে ধরছে লোকে

স্কুলের প্রধান শিক্ষক তাপস খাঁ জানিয়েছেন, স্কুলের এই কর্মসূচিগুলি এলাকায় সাড়া ফেলেছে। ফলে আগের থেকে অনেকে ছাত্র সংখ্যা বেড়েছে স্কুলে। তাঁদের লক্ষ্য সমস্ত ছাত্র-ছাত্রীদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। ছাত্র-ছাত্রীদের নিরপত্তায় স্কুলে বসানো হয়েছে সিসিটিভি। স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছে পার্ক।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

সবমিলিয়ে এই স্কুল যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, তা দেখে বোঝার উপায় নেই। স্কুলে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে লাইব্রেরি। তবে এই আ্যথলেটিক ক্লাবের ভাবনা ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। অভিভাবকরাও সম্মতি দিয়েছেন এই বিষয়ে। এই এলাকা থেকে ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করাই লক্ষ্য এখন স্কুল কর্তৃপক্ষের।‌

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: এবার স্কুলেই তৈরি হবে ভবিষ্যতের খেলোয়াড়, পড়াশোনার সঙ্গে মিলবে অন্য কোচিং! প্রধান শিক্ষকের ভাবনা চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল