advertisement

Jalpaiguri News: মাধ্যমিক পাশ মেকানিক বানালেন স্মার্ট সাইকেল, ঠেসে ঠেসে ভরা এসইউভির ফিচার! রাস্তায় বেরোলে ঘিরে ধরছে লোকে

Last Updated:

Jalpaiguri News: সেন্সরে সুরক্ষিত সাইকেন, রয়েছে নানা উন্নত আলো-গানে শোনার ব্যবস্থা। হাত দিলে বাজবে অ্যালার্ম। বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের নজরকাড়া উদ্ভাবন।

+
স্মার্ট

স্মার্ট সাইকেল

জলপাইগুড়ি, সুরজিৎ দে: সেন্সরে সুরক্ষিত, আলো-গানে মোড়া এই সাইকেল! ময়নাগুড়িতে বিশেষ চাহিদা সম্পন্ন রঞ্জিত ধরের অভিনব নজর কাড়া উদ্ভাবন! ময়নাগুড়ি থেকে উঠে আসা এক সাধারণ মানুষের অসাধারণ উদ্ভাবন এখন নজর কেড়েছে এলাকাজুড়ে। ব্যাটারি ও ডায়নামো চালিত, সেন্সর-সুরক্ষিত এক অভিনব সাইকেল তৈরি করে রীতিমতো চর্চার কেন্দ্রে চলে এসেছেন রঞ্জিত ধর।
মুখ ও বধির রঞ্জিতের হাতের দক্ষতা আর সৃজনশীলতায় তৈরি এই সাইকেলে কেউ স্পর্শ করলেই বেজে ওঠে অ্যালার্ম। চুরি রোধে কার্যকর এক প্রযুক্তি। কি কি রয়েছে এই সাইকেলে জানেন? এই সাইকেলে রয়েছে ১০০টিরও বেশি ছোট-বড় আলো, একাধিক হর্ন, স্টিরিওফোনিক সাউন্ড বক্স এবং গান শোনার ব্যবস্থাও। সামনে ও পিছনে মিলিয়ে রয়েছে চারটি ইন্ডিকেটর। বাইকের মতো লক সিস্টেমে সুরক্ষিত এই সাইকেল সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে ওঠে।
advertisement
আরও পড়ুন: তড়তড় করে বাড়ছে শিক্ষার হার, ছেলেমেয়ের মতো নিয়মিত স্কুলে যাচ্ছে বাবা-মা! ব্যবস্থা দেখে মুগ্ধ আমেরিকা
যা দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন। মোবাইলে ছবি-ভিডিও তোলার হিড়িকও চোখে পড়ার মতো। রঞ্জিত ধর ময়নাগুড়ি বাজার এলাকার বাসিন্দা। ময়নাগুড়ি-মালবাজার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে আদর্শ প্রজ্ঞাপাড়ায় তাঁর সাইকেল মেরামতির দোকান। প্রায় ১২ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। চার বছর আগে মাত্র ৪০০ টাকায় একটি পুরনো সাইকেল কিনে নিজের ভাবনা ও পরিশ্রমে ধীরে ধীরে তাকে রূপ দিয়েছেন অভিনব এক সৃষ্টিতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মতে, রঞ্জিত অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান। কাজে তাঁর নিষ্ঠা ও মনোযোগ আলাদা করে চোখে পড়ে। কেউ চাইলে অর্ডার দিলে মাত্র দু’দিনের মধ্যেই এমন সাইকেল তৈরি করে দিতে পারেন তিনি। স্থানীয়দের দাবি, উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে রঞ্জিত ধরের এই উদ্ভাবন আরও বড় মঞ্চে পৌঁছতে পারে। আর সেইসঙ্গে প্রমাণ করতে পারে, প্রতিভার কোনও সীমাবদ্ধতা নেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: মাধ্যমিক পাশ মেকানিক বানালেন স্মার্ট সাইকেল, ঠেসে ঠেসে ভরা এসইউভির ফিচার! রাস্তায় বেরোলে ঘিরে ধরছে লোকে
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement