TRENDING:

South 24 Parganas News: ভোটের মুখে টাকার পাহাড়! ব্যাগ ভর্তি বান্ডিল বান্ডিল নোট, পুলিশ ধরতেই তীব্র চাঞ্চল্য বারুইপুরে

Last Updated:

South 24 Parganas News: ভোটের মুখে রাজ্য জুড়ে চলছে নাকা চেকিং। সেই তল্লাশিতেই এবার বারুইপুরে মিলল বিপুল পরিমাণ নগদ অর্থ। ব্যাগ ভর্তি টাকার উৎস, ভোটের কাজে ব্যবহারের জন্য কিনা, ধৃতকে জেরা করে রহস্যভেদে নেমেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জয়াতলা এলাকা থেকে নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হল প্রায় ৯ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।
পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার টাকা
পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার টাকা
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের আবহে বেআইনি নগদ লেনদেন রুখতে বারুইপুর থানার পক্ষ থেকে জয়াতলা এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় একটি বাইককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ সেটিকে থামানো হয়। এরপর বাইক আরোহীকে তল্লাশি চালানো হলে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ, প্রায় ৯ লক্ষ টাকা। ধৃত ব্যক্তির নাম সামাদ আলী সরদার। তিনি জয়নগর থানার তিলপি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ১৯ নং জাতীয় সড়কে ধস, বর্ধমানের পর এবার বন্ধ কলকাতামুখী লেনও! কীভাবে করবেন যাতায়াত? জানুন

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি তিলপি থেকে কুড়ালির দিকে যাচ্ছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা তিনি কেন বহন করছিলেন, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশের দাবি, নগদ টাকার বৈধ কোনও নথি তিনি দেখাতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। নির্বাচনের সময় এই ধরনের বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় বেআইনি লেনদেন, ভোট প্রভাবিত করার চেষ্টা কিংবা অন্য কোনও অসাধু উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লোকসভায় হার, বিধানসভায় জয়! তৃণমূলের 'ডেভিড'-এই আস্থা! জেলায় ঢুকতেই প্রচার শুরু অপূর্ব সরকারের
আরও দেখুন

স্থানীয়দের একাংশের মতে, নির্বাচন ঘিরে এধরনের ঘটনা নতুন নয়, তবে পুলিশের সক্রিয়তায় অনেক ক্ষেত্রেই বড় চক্র ফাঁস হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে অবাধ ও সুষ্ঠু করতে এই ধরনের নাকা চেকিং আরও জোরদার করা হবে। পুলিশ ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। টাকার প্রকৃত উৎস, এর গন্তব্য এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক বা অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। পুরো ঘটনায় নজর রাখছে প্রশাসন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ভোটের মুখে টাকার পাহাড়! ব্যাগ ভর্তি বান্ডিল বান্ডিল নোট, পুলিশ ধরতেই তীব্র চাঞ্চল্য বারুইপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল