advertisement

East Medinipur News: সজোরে গাছে ধাক্কা লরির, বীভৎস দৃশ্য দেখে শিউরে উঠলেন মানুষ! বরাতজোরে যমের দুয়ার থেকে ফিরলেন খালাসি

Last Updated:

East Medinipur News: কাঁথি বেলদা রাজ্য সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দকানের পাশে গাছে ধাক্কা মারে লরি। ঘটনায় লরির খালাসি গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বরাতজোরে ব্যস্ত এলাকায় প্রাণহালির মতো ঘটনা সামনে আসেনি।

লরি দুর্ঘটনায় গুরুতর আহত খালাসি (প্রতিকী ছবি)
লরি দুর্ঘটনায় গুরুতর আহত খালাসি (প্রতিকী ছবি)
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: ভয়াবহ পথ দুর্ঘটনা কাঁথি বেলদা রাজ্য সড়কে, দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে লরির খালাসি। জানা গিয়েছে, বুধবার রাত ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বেলদা রাজ্য সড়কের এগরা থানার গৌর পাহাড়ী তাজপুর বাসস্ট্যান্ডে হয়েছে এই দুর্ঘটনা।
সূত্র মারফত জানা গিয়েছে, কাঁথির দিক থেকে বেলদাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের পাশে থাকা একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে কাঁথি বেলদা রাজ্য সড়ক। স্থানীয়দের তৎপরতায় লরির খালাসীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে গাড়িটিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই অনুমান করছেন, লরিটি যদি দ্রুতগতিতে থাকত, তাহলে আরও বড় বিপদ হতে পারত।
advertisement
সেক্ষেত্রে প্রাণহানির আশঙ্কাও ছিল। তবে লরির গতি কম থাকায় বড়সড় বিপদ এড়নো গিয়েছে। তাছাড়াও সকলের তৎপরতার আহত খালাসিকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: সজোরে গাছে ধাক্কা লরির, বীভৎস দৃশ্য দেখে শিউরে উঠলেন মানুষ! বরাতজোরে যমের দুয়ার থেকে ফিরলেন খালাসি
Next Article
advertisement
Indian Railway:রেকর্ড বাজেট বরাদ্দের সঙ্গে ‘সুপারফাস্ট রূপান্তর’! আধুনিকীকরণে নজির ভারতীয় রেলের
রেকর্ড বাজেট বরাদ্দের সঙ্গে ‘সুপারফাস্ট রূপান্তর’! আধুনিকীকরণে নজির ভারতীয় রেলের
  • ২০২৬-২৭ বাজেটে ২.৭৮ লক্ষ কোটি বরাদ্দ

  • রেল দুর্ঘটনা ৯০% হ্রাস পেয়েছে

  • আন্তর্জাতিক সংযোগে রেল দ্রুত আধুনিক হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement