ফলতা বিধানসভার সভাপতি জাহাঙ্গীর খান ও বিডিও শানু বক্সী মহাশয়ার সহযোগিতায় এই খাদ্য উৎসব পালন করা হয়। ফুড ফেস্টিভ্যালে ছিল চিকেন পকোড়া, ফুচকা, পপকর্ন, জিলিপি বিভিন্ন ধরণের ফল ও আইসক্রিম। মধ্যাহ্নভোজে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন ও চাটনি।
advertisement
ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন। স্কুলের এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকগনও। এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, স্কুলে এই ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মনে খুশির জোয়ার আনে। এই ফুড ফেস্টিভ্যালে সকলেই মন দিয়ে সব কিছু চেটেপুটে খেয়েছে।
আরও পড়ুনঃ ফরাক্কার বল্লারপুরে মাঝিদের কর্মবিরতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ নৌ চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি
ফুড-ফেস্টিভ্যাল ছাড়াও সারাবছর এখানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাবার জিনিস প্রদর্শনের আয়োজন করা হয়, ইলিশ উৎসব থাকে, জন্মদিন পালনের অনুষ্ঠান করা হয়। সব মিলিয়ে ছাত্র-ছাত্রীরা খুশিতেই থাকে এখানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরণের অনুষ্ঠানের ফলে খুদে পড়ুয়ারা যেমন বিভিন্ন ধরণের ফুড আইটেম খাচ্ছে। তেমন তাদের সামনে এই ফুড আইটেম তৈরি হওয়ায় তারা সেগুলি কীভাবে তৈরি করা হচ্ছে তাও শিখতে পারছে। ফলে সবরকমভাবে উপকার হচ্ছে।





