TRENDING:

Job Vacancy: মাসে ৩৭ হাজার টাকা বেতন! সিকিমে চাকরির ব্যাপক সুযোগ! দেরি না করে আজই আবেদন করুন

Last Updated:
Job Vacancy: প্রতি মাসে সাম্মানিক হিসেবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। ফলে গবেষণা ক্ষেত্রে আগ্রহী বহু তরুণ-তরুণীর কাছে এই চাকরির সুযোগ যথেষ্ট আকর্ষণীয়।
advertisement
1/5
মাসে ৩৭ হাজার টাকা বেতন! সিকিমে চাকরির ব্যাপক সুযোগ! দেরি না করে আজই আবেদন করুন
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। কেন্দ্র সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থানুকূল্যে পরিচালিত একটি প্রকল্পের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
2/5
*বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে গবেষণা প্রকল্পের বিভিন্ন কাজে সহায়তা করতে হবে। শিক্ষাক্ষেত্রে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি অভিজ্ঞতা সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে এই পদটিকে অনেকের কাছে।
advertisement
3/5
*এই পদে নিয়োগ পাওয়া প্রার্থীকে প্রতি মাসে সাম্মানিক হিসেবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। ফলে গবেষণা ক্ষেত্রে আগ্রহী বহু তরুণ-তরুণীর কাছে এই চাকরির সুযোগ যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/5
*আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য অথবা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/5
*আগ্রহী প্রার্থীদের প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ ২০২৬।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job Vacancy: মাসে ৩৭ হাজার টাকা বেতন! সিকিমে চাকরির ব্যাপক সুযোগ! দেরি না করে আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল