advertisement

Leopard at Tea Estate: চা বাগানের রাস্তায় ‘অতিথি’! বাগডোগরায় ক্যামেরাবন্দি লেপার্ড, ভাইরাল ভিডিও

Last Updated:
Leopard at Tea Estate: মঙ্গলবার ভোরের শান্ত পরিবেশ হঠাৎই চাঞ্চল্যে ভরে উঠল বাগডোগরায়। এয়ারপোর্ট সংলগ্ন বাগডোগরা চা বাগানের রাস্তায় হঠাৎই ঘুরে বেড়াতে দেখা গেল একটি চিতাবাঘকে। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায়।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মঙ্গলবার ভোরের শান্ত পরিবেশ হঠাৎই চাঞ্চল্যে ভরে উঠল বাগডোগরায়। এয়ারপোর্ট সংলগ্ন বাগডোগরা চা বাগানের রাস্তায় হঠাৎই ঘুরে বেড়াতে দেখা গেল একটি চিতাবাঘকে। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মঙ্গলবার ভোরের শান্ত পরিবেশ হঠাৎই চাঞ্চল্যে ভরে উঠল বাগডোগরায়। এয়ারপোর্ট সংলগ্ন বাগডোগরা চা বাগানের রাস্তায় হঠাৎই ঘুরে বেড়াতে দেখা গেল একটি চিতাবাঘকে। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
2/5
প্রতিদিনের মতোই এদিনও কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়ই তাদের চোখে পড়ে চা বাগানের রাস্তার উপর দিয়ে হেঁটে বেড়ানো চিতাবাঘটি। দূর থেকেই তাঁরা সতর্ক হয়ে যায় এবং মুহূর্তটি মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
প্রতিদিনের মতোই এদিনও কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়ই তাদের চোখে পড়ে চা বাগানের রাস্তার উপর দিয়ে হেঁটে বেড়ানো চিতাবাঘটি। দূর থেকেই তাঁরা সতর্ক হয়ে যায় এবং মুহূর্তটি মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এরপরই সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চিতাবাঘের ঘোরাফেরার সেই দৃশ্য। ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকেই উদ্বেগও জানিয়েছেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এরপরই সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চিতাবাঘের ঘোরাফেরার সেই দৃশ্য। ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকেই উদ্বেগও জানিয়েছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
স্থানীয়দের মতে, বাগডোগরা ও আশপাশের এলাকায় মাঝে মধ্যেই জঙ্গল থেকে বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা সামনে আসে। তবে দিনের আলো ফুটতেই এভাবে চা বাগানের রাস্তায় চিতাবাঘের উপস্থিতি অনেককেই চিন্তায় ফেলেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
স্থানীয়দের মতে, বাগডোগরা ও আশপাশের এলাকায় মাঝে মধ্যেই জঙ্গল থেকে বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা সামনে আসে। তবে দিনের আলো ফুটতেই এভাবে চা বাগানের রাস্তায় চিতাবাঘের উপস্থিতি অনেককেই চিন্তায় ফেলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ঘটনার খবর বন দফতরকে জানানো হয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং চা বাগান এলাকায় নজরদারি বাড়ানো হতে পারে বলে জানা গেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ঘটনার খবর বন দফতরকে জানানো হয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং চা বাগান এলাকায় নজরদারি বাড়ানো হতে পারে বলে জানা গেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement