advertisement

South 24 Parganas News: মাছ ধরতে গিয়ে চক্ষু চড়কগাছ! জালে ধরা পড়ল ৩ বিশাল কেউটে সাপ, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

জয়নগরের মুকুন্দপুর গ্রামে মাছ ধরার আটল তুলতে গিয়ে একসঙ্গে তিনটি বিষাক্ত সাপ দেখতে পান এক মৎস্যজীবী। পরে পরিবেশকর্মী এসে সাপগুলি উদ্ধার করেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে

উদ্ধার গোখরা
উদ্ধার গোখরা
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: মাছ ধরতে গিয়ে ধরা পড়ল তিনটি বিষাক্ত সাপ। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের মুকুন্দপুর গ্রামে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও ঠিকমতো বর্ষা শুরু হয়নি, তার আগেই একসঙ্গে তিনটি বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা জলধর মণ্ডল প্রতিদিনের মতো এদিনও নিজের মাছের ভেড়িতে বাগদা চিংড়ি ধরার জন্য আটল বসিয়েছিলেন। পরে যখন তিনি সেই আটল তুলতে যান, তখনই চোখ কপালে ওঠে তাঁর। আটলের ভিতরে একসঙ্গে তিনটি বিষাক্ত কেউটে সাপ আটকে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন।
advertisement
আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য সুখবর! গঙ্গাসাগরে এবার ইসকনের আদলে রাজকীয় মন্দির, থাকছে থাকার বন্দোবস্ত, জানুন কবে উদ্বোধন
এরপর স্থানীয়দের উদ্যোগে এক পরিবেশকর্মীকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে সাবধানে তিনটি পূর্ণবয়স্ক সাপকে উদ্ধার করেন। জানা গিয়েছে, সাপগুলিকে প্রাথমিক চিকিৎসা করার পর সুস্থ থাকলে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
এলাকাবাসীদের অনুমান, মাছ খাওয়ার লোভে ওই সাপগুলি আটলের মধ্যে ঢুকে পড়েছিল। যদিও এর আগে মাঝে মধ্যে একটি বা দুটি সাপ আটলে ধরা পড়ার ঘটনা ঘটেছে, কিন্তু একসঙ্গে তিনটি বিষাক্ত সাপ ধরা পড়ার ঘটনা এই এলাকায় খুব একটা দেখা যায়নি।
advertisement
আরও পড়ুন: রসা বাহন বাইক, হাড়ভাঙা পরিশ্রমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে সংসারের হাল ধরেছেন সোনারপুরের তরুণী
এই ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, বর্ষা শুরুর আগেই এভাবে একসঙ্গে তিনটি সাপ উদ্ধার হওয়ার ঘটনায় অনেকেই সতর্ক হয়ে গিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাছ ধরতে গিয়ে চক্ষু চড়কগাছ! জালে ধরা পড়ল ৩ বিশাল কেউটে সাপ, এলাকায় চাঞ্চল্য
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement