advertisement

Success Story: ভরসা বাহন বাইক, হাড়ভাঙা পরিশ্রমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে সংসারের হাল ধরেছেন সোনারপুরের তরুণী

Last Updated:

Success Story: দু’চাকায় স্বপ্নের সফর, প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছেন সোনারপুরের জয়শ্রী। লিখছেন ছকভাঙা লড়াইয়ের গল্প।

+
জয়শ্রী

জয়শ্রী মন্ডল

দক্ষিণ ২৪ পরগনা,সোনারপুর, সুমন সাহা: নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে আর দু’চাকার প্রতি এক অদ্ভুত টান এই দুই শক্তিকেই সঙ্গী করে এগিয়ে চলেছেন সোনারপুরের বিদ্যাধরপুরের জয়শ্রী মণ্ডল। জীবনের পথে বার বার এসেছে প্রতিকূলতা। কখনও অর্থনৈতিক টানাপোড়েন, কখনও সামাজিক বাধা। কিন্তু থেমে যাননি তিনি। বরং প্রতিটি বাধাই যেন আরও দৃঢ় করেছে তার জেদ আর স্বপ্নকে। জয়শ্রীর বাবা দুলালচন্দ্র মণ্ডল একজন ব্যবসায়ী। মা‌-বাবা ও তিন বোনের সংসারে বড় মেয়ে জয়শ্রী। ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করার ইচ্ছে ছিল তাঁর। সেই সঙ্গে ছিল বাইকের প্রতি গভীর ভালবাসা। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই বাইকের প্রতি টান তৈরি হয়। প্রথমে পিসতুতো ভাইয়ের বাইকে হাতেখড়ি, তার পর বাবার কাছে বাইকের আবদার।
২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে নিজের প্রথম বাইক পান জয়শ্রী। সেই বাইক নিয়েই শুরু হয় তাঁর সংগ্রামের পথচলা। কখনও ভোররাত, কখনও গভীর রাত- দিনভর হাড়ভাঙা পরিশ্রম করে জোম্যাটো, ওলা, উবের, ফ্লিপকার্টে কাজ করে সংসারে সাহায্য করেছেন তিনি। পথে এসেছে নানা সমস্যা, এসেছে ভয়ও, কিন্তু কোনও বাধাই তাঁকে থামাতে পারেনি। ২০২২ সালে বাবার দেওয়া একটি অ্যাকশন ক্যামেরা যেন নতুন দিগন্ত খুলে দেয়। একাই বাইক নিয়ে বেরিয়ে পড়েন দিঘার উদ্দেশে।
advertisement
আরও পড়ুন : কফি, বাদাম, মুসুর ডাল…৭ খাবারে নোংরামুক্ত লিভার! ফ্যাটি লিভারের যম ঘরোয়া খাবারগুলিকে চিনুন
সেই সফরই তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। এর পর একে একে ওড়িশা, ঝাড়খণ্ড, পুরুলিয়া, দার্জিলিং, সিকিম, অসম, গুয়াহাটি, মেঘালয় এবং অরুণাচলপ্রদেশ-সহ একাধিক অঞ্চলে দু’চাকায় পাড়ি দিয়েছেন বহু পথ। ২০২৪ সালে তিনি তৈরি করেন ‘দু-চাকায় বাঙালি’ নামে একটি ভ্রমণগোষ্ঠী। লক্ষ্য একটাই-সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা এবং একদিন সারা পৃথিবী ঘুরে দেখা। জয়শ্রীর গল্প শুধু বাইক চালানোর গল্প নয়। এটি সাহস, আত্মনির্ভরতা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণার গল্প।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: ভরসা বাহন বাইক, হাড়ভাঙা পরিশ্রমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে সংসারের হাল ধরেছেন সোনারপুরের তরুণী
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement