TRENDING:

Death: রক্তে ভাসল সারা ঘর...! নিজের মাকেই এলোপাথাড়ি কুপিয়ে খুন, ছেলের নৃশংস তাণ্ডবে চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Death: নেশার টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে তুমুল অশান্তির জেরে নিজের মাকেই বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক গুনধর ছেলের বিরুদ্ধে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত মধুপুর গ্রামে মর্মান্তিক এক পারিবারিক ট্র্যাজেডি ঘিরে চাঞ্চল্য ছড়াল। নেশার টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে তুমুল অশান্তির জেরে নিজের মাকেই বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক গুনধর ছেলের বিরুদ্ধে। ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন বৃদ্ধ বাবা। সোমবার ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধা মায়ের। আহত বাবাকে আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে। উঠোনে লুটিয়ে পড়েন মন্টু। গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। Photo- Representative  Input - JM Momin
পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে। উঠোনে লুটিয়ে পড়েন মন্টু। গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। Photo- Representative  Input - JM Momin
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম নুরহাজান বিবি (৬০)। তাঁর স্বামী কিসমত শেখ গুরুতর জখম হয়েছেন। প্রথমে তাঁকে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত ছেলে হাসিবুল শেখকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েত এলাকার মধুপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

advertisement

আরও পড়ুন-জিয়াগঞ্জ থেকে বেরতেই আসল রূপ দেখালেন আমির, অরিজিতকে যা বললেন…, ফাঁস হতেই তোলপাড়

সোমবার দুপুরে খাওয়া-দাওয়া সেরে বাড়িতেই ছিলেন নুরহাজান বিবি। দাওয়ায় বসেছিলেন তাঁর স্বামী কিসমত শেখ। বিকেল চারটে নাগাদ বাড়িতে আসে তাঁদের বড় ছেলে হাসিবুল। এরপরেই মায়ের সঙ্গে নেশার টাকা চাওয়া নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, ঝগড়ার মধ্যেই আচমকা ঘরে রাখা বঁটি তুলে নিয়ে মায়ের উপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে হাসিবুল। বাবাকে এগিয়ে আসতে দেখে তাকেও কোপ মারা হয়। হাতে বঁটি দেখে ভয়ে চিৎকার শুরু করেন হাসিবুলের বৌদি মাজিদা বিবি। প্রতিবেশিরা ছুটে আসার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। এরপর অভিযুক্ত বঁটি ফেলে পালানোর চেষ্টা করে। বাড়ির বাইরে একটি নিকাশি নালায় পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ছোট বউমা মাজিদা বিবি জানান, তিনি ঘরেই ছিলেন। আচমকা তাঁর ভাসুর এসে শাশুড়ির সঙ্গে ঝগড়া শুরু করে। কিছু বোঝার আগেই বঁটি দিয়ে কোপাতে থাকে। ভয় পেয়ে তিনি প্রতিবেশিদের ডাকতে শুরু করেন।

advertisement

View More

আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে….! কেতুর গোচরে কাঁপবে দুনিয়া, ৩ রাশির জীবন সঙ্কটে, আর্থিক ক্ষতি কাঙাল করে ছাড়বে

মৃতার মেজ ছেলে বাগবুল শেখ বলেন, ‘দাদা সবসময় নেশার ঘোরে থাকত। নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া করত। আজ সেই নেশার কারণেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটাল।’পরিবার সূত্রে জানা যায়, কিসমত শেখ ও নুরহাজান বিবির তিন ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। তিন ছেলে আলাদা বাড়িতে থাকেন। সামান্য জমিজমা ভাগে চাষ করেই কোনওরকমে চলত বৃদ্ধ দম্পতির সংসার। অভিযুক্ত হাসিবুল দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত ছিলেন। কাজকর্ম করতেন না বলে অভিযোগ। আট বছর আগে নেশার কারণেই স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। তাঁর ছোট ছেলে ঠাকুমার কাছেই থাকত। পরিবারের দাবি, নেশার টাকা না পেলে বাবা-মাকে হুমকিও দিত সে।ঘটনার সময় বাড়িতে না থাকা ছোট ছেলে খাইরুল শেখ বলেন, ‘চিৎকার শুনে ছুটে এসে দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা ঘরের ভিতরে চৌকির উপর পড়ে ছিলেন। ঘাড় আর পেটে কোপের চিহ্ন ছিল।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা,তাজা শাক-সবজি,ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ
আরও দেখুন

এদিকে ঘটনার খবর পেয়ে পূর্বস্থলী থানার আইসি-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের চাচাতো ভাই লালচাঁদ শেখ বলেন, ‘নিজের মাকে এভাবে খুন করবে, ভাবতেই গা শিউরে উঠছে। আমরা পুলিশের কাছে সব জানিয়েছি। ওর কঠোর শাস্তি হোক, এটাই চাই।’ ঘটনাকে কেন্দ্র করে শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা মধুপুর গ্রাম।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Death: রক্তে ভাসল সারা ঘর...! নিজের মাকেই এলোপাথাড়ি কুপিয়ে খুন, ছেলের নৃশংস তাণ্ডবে চাঞ্চল্য এলাকায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল