advertisement

Nadia News: বিয়ের দুদিন আগেই মর্মান্তিক পরিণতি, শান্তিপুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

Last Updated:

প্রায় দু’বছর ধরে প্রতিবেশী যুবক বাপন বিশ্বাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারই জানত এবং তাদের সম্মতিতেই এই সম্পর্ক বিয়ের পর্যায়ে পৌঁছায়। দুদিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল

তরুণীর অস্বাভাবিক মৃত্যু
তরুণীর অস্বাভাবিক মৃত্যু
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগড় এলাকায় বিয়ের আগের দিন এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম শিলা বিশ্বাস (১৯)। তিনি ওই এলাকার বাসিন্দা নিমাই বিশ্বাসের মেয়ে। দুদিন পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল প্রতিবেশী যুবক বাপন বিশ্বাসের সঙ্গে। কিন্তু বিয়ের আগের সকালেই এমন মর্মান্তিক ঘটনা ঘটায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার ও এলাকা জুড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। প্রায় দু’বছর ধরে প্রতিবেশী যুবক বাপন বিশ্বাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারই জানত এবং তাদের সম্মতিতেই এই সম্পর্ক বিয়ের পর্যায়ে পৌঁছয়।  দুদিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই উপলক্ষে দুই পরিবারই জোরকদমে প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার আগের দিন সন্ধ্যায় হবু স্বামী বাপন বিশ্বাসের সঙ্গে শিলা বাজারে গিয়ে বিয়ের বিভিন্ন কেনাকাটা করেন। রাত পর্যন্ত সব কিছু স্বাভাবিকই ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এমনকি রাত সাড়ে এগারোটা পর্যন্ত শিলার সঙ্গে ফোনে কথাও হয়েছিল বাপনের।
advertisement
advertisement
কিন্তু পর দিন সকালে আচমকাই পরিবারের সদস্যরা ঘরের ভিতরে শিলাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। মেয়ের এমন অবস্থা দেখে বাবা নিমাই বিশ্বাস ভেঙে পড়েন। প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিয়ের আগের দিন এমন অস্বাভাবিক মৃত্যুতে হতবাক দুই পরিবারই। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।
advertisement
এ বিষয়ে হবু স্বামী বাপন বিশ্বাস বলেন, “প্রায় দু’বছর ধরে আমাদের সম্পর্ক ছিল। পাড়াতেই প্রথম আলাপ হয়েছিল। তারপর প্রেম এবং সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। আমাদের মধ্যে কোনও রকম ঝগড়া বা বাকবিতণ্ডা হয়নি। রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওর সঙ্গে কথা হয়েছে। এরপর সকালে ওর বড়মা ফোন করে জানায় ওর শরীর খারাপ। হাসপাতালে গিয়ে জানতে পারি ও আর নেই।”
advertisement
কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ চর সারাগড় এলাকা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: বিয়ের দুদিন আগেই মর্মান্তিক পরিণতি, শান্তিপুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য
Next Article
advertisement
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
  • ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুয়ো খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’

  • ‘ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে’

  • রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement