LPG Supply amid middle east conflict: যুদ্ধের জেরে রান্নার গ্যাসের সঙ্কট আটকাতে বড় পদক্ষেপ, ২৫ দিন আগে করা যাবে না বুকিং! একগুচ্ছ কড়া নির্দেশিকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
LPG Supply amid Iran US conflict: এলপিজির সঙ্কট আটকাতে আগেই গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন করেছিল কেন্দ্র। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। এবার আরও বড় পদক্ষেপ করল কেন্দ্র।
advertisement
advertisement
advertisement
advertisement
যুদ্ধের জেরে রান্নার গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি সাপ্লাইয়ে প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে। সরকার এই পরিস্থিতিতে গৃহস্থলির গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জোর দিচ্ছে বলে একাধিক সংস্থা বাণিজ্যিক গ্যাসের জোগানে হিমশিম খাচ্ছে। ডোমেস্টিক গ্যাসের গ্রাহকদের যে এখন তুলনায় চিন্তার বিষয় কম তা-ও জানান ওই ডিস্ট্রিবিউটররা। কিন্তু সাধারণ মানুষ যে পরিমাণে গ্যাস বুক করছেন তার জোগান দিতেও চাপে পড়েছেন ডিস্ট্রিবিউটররা।
advertisement
পশ্চিম এশিয়াতে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে, ভারত সরকার সরকারি এবং বেসরকারি দুই ধরনের তেল রিফাইনারিগুলোকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। Money Control-এ উল্লেখ করা সরকারি সূত্র অনুযায়ী, শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দিতে এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্যের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল অন্য দিকে সরিয়ে না নিতে বলা হয়েছে।









