TRENDING:

One Rupee School Library: সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু হল লাইব্রেরি! ছোটদের সঙ্গে বড়রাও পাবেন গল্পের বই পড়ার সুযোগ

Last Updated:

South 24 Parganas News: ছোট, বড়ো সবার জন্য খোলা হয়েছে লাইব্রেরি। যেখানে বইপ্রেমীদের জন্য রাখা হয়েছে গল্পের বই, কবিতা বই, উপন্যাস পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থ। এই লাইব্রেরিতে বসে পড়ার পাশাপাশি পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, কুলতলি: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পিছিয়ে পড়া পরিবারের স্কুল ছুট শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে গ্রামের যুবক পুলক মণ্ডলের স্বামীজী শিশু পাঠশালা নামে এক টাকার বিনিময়ে শিশুদের জন্য শিক্ষাকেন্দ্র গড়ে তোলেন। এখানে শিশুদের পঠনপাঠনের পাশাপাশি সামাজিক কাজ করে চলেছেন। পোষাকি নাম স্বামীজী শিশু পাঠশালা হলেও সবার কাছে সুন্দরবনের এক টাকার পাঠশালা নামে পরিচিত।
advertisement

এই পাঠশালার পক্ষ থেকে শিশুদের লেখাপড়া প্রতি মনোযোগ বাড়ানোর জন্য এই অভিনব উদ্যোগ। এছাড়াও ছোট, বড়ো সবার জন্য খোলা হয়েছে লাইব্রেরি। যেখানে বইপ্রেমীদের জন্য রাখা হয়েছে গল্পের বই, কবিতা বই, উপন্যাস পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থ। এই লাইব্রেরিতে বসে পড়ার পাশাপাশি পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে।

স্বামীজী শিশু পাঠশালার প্রধান তিনি সবার উদ্দেশে বলেন, “আমাদের লাইব্রেরিতে আপনাদের বাড়িতে থাকা পুরনো বা পড়ে ফেলা গল্প ও কবিতার বইগুলো এই পাঠশালায় দান করে আমাদের সংগ্রহ বৃদ্ধিতে সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতা আমাদের পাঠশালাকে আরও সমৃদ্ধ করবে।”

advertisement

পুলকের এই সামাজিক কাজ দেখে খুবই খুশি এলাকা মানুষ। এই পাঠশালা শিশুদের লেখাপড়া খুব ভালো তাই শিশুদের নুতন নুতন কৌশলে কিছু শেখানোর জন্য অনেকেই এগিয়ে এসেছে। গ্রামবাসীরা পুলকের এই সকল সামাজিক কাজ খুব খুশি। ওনারা বলেন এই ভাবে সকলকে সহযোগিতার ধীরে ধীরে এই পাঠশালার বৃহৎ বট বৃক্ষের আকার নেবে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

সুমন সাহা

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
One Rupee School Library: সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু হল লাইব্রেরি! ছোটদের সঙ্গে বড়রাও পাবেন গল্পের বই পড়ার সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল