TRENDING:

Kaliachak SIR Protest Update: গভীর রাতে কালিয়াচকে আটক জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করল পুলিশ, অবরোধমুক্ত জাতীয় সড়কও!

Last Updated:

রাত ১২টার পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিডিও অফিসে আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে আটকে থাকার পর অবশেষে মালদহের কালিয়াচকের বিডিও অফিস থেকে সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে উদ্ধার করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর৷ রাত ১২টার পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে ওই বিচার বিভাগীয় আধিকারিকদের মোথাবাড়ির কালিয়াচক ২ বিডিও অফিস থেকে বের করে আনা হয়৷ পাশাপাশি সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়কের উপরে অবরোধ তুলে যান চলাচলও শুরু করা সম্ভব হয়েছে৷
সুজাপুরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়৷
সুজাপুরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়৷
advertisement

এসআইআর বিরোধী বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে মালদহের কালিয়াচক৷ বিক্ষোভ এমন আকার ধারণ করে যে দুপুর থেকে কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আটকে পড়েন ভোটারদের নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক৷ গভীর রাত পর্যন্ত তাঁরা বিডিও অফিসেই আটকে ছিলেন৷ আটকে পড়া বিচারক এবং কমিশনের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উদ্ধার করতে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷ ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়৷

advertisement

বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে৷ কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়৷ যানজটে আটকে পড়ে বহু দূরপাল্লার বাস এবং পণ্যবাহী গাড়িও৷ বিক্ষোভকারীরা দাবি করেন, বাদ যাওয়া নাম ভোটার তালিকায় তোলার আশ্বাস না মিললে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

বুধবার সকাল থেকেই মালদহের বিভিন্ন এলাকায় এসআইআর বিরোধী বিক্ষোভ শুরু হয়৷ সুজাপুর, ইংরেজবাজার, কালিয়াচকে দফায় দফায় পথ অবরোধ চলে৷ প্রত্যেকবারই পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে সরিয়ে দেয়৷ কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বিক্ষোভ বড় আকার নেয় কালিয়াচকে৷ কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছিলেন বিচারকরা৷ সেই বিডিও অফিসের বাইরেই কয়েক হাজার মানুষ জমায়েত করেন৷ ফলে ভিতরে আটকে পড়েন বিচারক এবং কমিশনের কর্মী ও আধিকারিকরা৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Kaliachak SIR Protest Update: গভীর রাতে কালিয়াচকে আটক জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করল পুলিশ, অবরোধমুক্ত জাতীয় সড়কও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল