advertisement

Bangla News: রাজগঞ্জে স্ত্রীর অত্যাচারের ঘরছাড়া স্বামী ও বৃদ্ধা শাশুড়ি! থানায় লিখিত অভিযোগে চাঞ্চল্য

Last Updated:

Bangla News: স্ত্রীর অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন স্বামী এবং তাঁর বৃদ্ধা মাকে। অভিযোগ জানিয়ে থানায় লিখিত দিয়েছেন তাঁরা। রাজগ‍ঞ্জে এমন ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

মা ও ছেলে ঘরছাড়া বলে অভিযোগ
মা ও ছেলে ঘরছাড়া বলে অভিযোগ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: সাধারণত সংসারে স্বামীর অত্যাচারের অভিযোগে ঘর ছাড়তে বাধ্য হন স্ত্রীরা। কিন্তু এবার একেবারে উল্টো ছবি সামনে এল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। অভিযোগ, স্ত্রীর অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন স্বামী এবং তাঁর বৃদ্ধা মা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের দুন্দি পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সাইরুল হক তাঁর বৃদ্ধা মাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। ২০২৩ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী তাঁদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ করেছেন সাইরুল।
আরও পড়ুন: ‘দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন’, ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের! তুললেন মারাত্মক অভিযোগ
এই ঘটনাকে ঘিরে এলাকায় একাধিকবার সালিশি সভাও বসে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনও সমাধান মেলেনি বলে দাবি পরিবারের। সাইরুল হকের অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছেন। এমনকী তাঁকে বিষ খাইয়ে মারার পরিকল্পনাও করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। প্রাণের ভয়ে বর্তমানে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে’, বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে!
ঘটনার পর রাজগঞ্জ থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাইরুল হক। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Bangla News: রাজগঞ্জে স্ত্রীর অত্যাচারের ঘরছাড়া স্বামী ও বৃদ্ধা শাশুড়ি! থানায় লিখিত অভিযোগে চাঞ্চল্য
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement