Suri Railway Station: লিফট, রোড ওভারব্রিজ...! সিউড়ি স্টেশনে এখন সুবিধাই সুবিধা, সব মিলিয়ে কত খরচ করল রেল?
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Suri Railway Station: রেল পরিষেবায় নবযুগের ছোঁয়া সিউড়িতে! কোটি কোটি টাকা ব্যয়ে সিউড়ি রেল স্টেশনের ভোলবদল করল ভারতীয় রেল। কয়েক কোটির রোড ওভারব্রিজ থেকে শুরু করে স্টেশনে আধুনিক লিফট ও টেরাকোটা স্থাপত্য, সব মিলিয়ে এক নতুন অভিজ্ঞতার অপেক্ষায় বীরভূমবাসী।
advertisement
1/7

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশজুড়ে বিভিন্ন রেলস্টেশন নতুন রূপে সাজিয়ে তোলা অর্থাৎ আধুনিক প্রযুক্তির পাশাপাশি আধুনিক পরিষেবা দেওয়ার কাজ চলছে। এই সকল কাজের মধ্যে আসানসোল ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন সিউড়ি রেলস্টেশনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও সিউড়ির বাসিন্দারা পেয়েছে নতুন রোড ওভারব্রিজ। এসবের জন্য ভারতীয় রেল ঠিক কত টাকা খরচ করল?
advertisement
2/7
সিউড়ি রেলস্টেশনের আধুনিকীকরণের ক্ষেত্রে যে সকল কাজ করা হয়েছে তার মধ্যে অন্যতম হল, স্টেশনের সামনের অংশ। যা নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে, সাজিয়ে তোলার কাজ করা হয়েছে মূলত জেলার ঐতিহ্যকে মাথায় রেখে। যা এখন স্টেশনকে অন্য পর্যায়ে উন্নীত করেছে।
advertisement
3/7
এর পাশাপাশি স্টেশনের এক নম্বর প্লাটফর্মের সঙ্গে দুই ও তিন নম্বর প্লাটফর্মের সহজ সংযোগের জন্য বসানো হয়েছে লিফট। এর ফলে ভারী লাগেজ থেকে শুরু করে বয়স্ক যাত্রীদের যাতায়াত অনেক সহজ হয়ে গিয়েছে।
advertisement
4/7
এছাড়াও স্টেশনে উন্নত মানের পার্কিং এরিয়া, উন্নতমানের সার্কুলেটিং এরিয়া, প্ল্যাটফর্ম শেড, ট্রেন ইন্ডিকেশন এবং কোচ ইন্ডিকেশন বোর্ড ইত্যাদি একাধিক কাজ করা হয়েছে।
advertisement
5/7
সিউড়ি রেলস্টেশনের একেবারে প্রবেশদ্বারের কাছে সুউচ্চ একটি জাতীয় পতাকা এবং হাই মাস্ট লাইটের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে স্টেশন চত্ত্বর এখন আধুনিক পর্যায়ে পৌঁছে গিয়েছে।
advertisement
6/7
এর পাশাপাশি সম্প্রতি সিউড়ির দুই প্রান্তকে সংযুক্ত করার জন্য উদ্বোধন করা হয়েছে রোড ওভার ব্রিজের। সিউড়ি রেলওয়ে স্টেশনের কাছে ২২ বি/টি নম্বর লেভেল ক্রসিং এখন অতীত। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পণ্য পরিবহন সবার ক্ষেত্রেই যাতায়াতে এসেছে গতি।
advertisement
7/7
এই সকল কাজের জন্য রেলের তরফ থেকে মোট ৪৭ কোটি টাকা খরচ করা হয়েছে বলেই জানা যাচ্ছে রেল সূত্রে। সিউড়ি রেলস্টেশনকে সাজিয়ে তোলার জন্য খরচ করা হয়েছে পাঁচ কোটি টাকা এবং রোড ওভারব্রিজটি নির্মাণের জন্য খরচ করা হয়েছে ৪২ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Suri Railway Station: লিফট, রোড ওভারব্রিজ...! সিউড়ি স্টেশনে এখন সুবিধাই সুবিধা, সব মিলিয়ে কত খরচ করল রেল?