TRENDING:

Calligraphy: হাতের লেখার ধরনই জানাবে আপনি কেমন মানুষ! কেমন লেখা হলে কোন স্বভাবের অধিকারী হন কেউ? জানুন

Last Updated:
Calligraphy: লেখার হেলানও অনেক কিছু বলে দেয়। ডান দিকে হেলে লেখা থাকলে সেই ব্যক্তি সাধারণত উদ্যমী, নতুন মানুষের সঙ্গে মিশতে আগ্রহী। বিপরীতে, বাঁ দিকে হেলে লেখা থাকলে তাকে তুলনামূলক অন্তর্মুখী বলা হয়, যিনি চ্যালেঞ্জ নিতে খুব একটা স্বচ্ছন্দ নন।
advertisement
1/6
হাতের লেখার ধরনই জানাবে আপনি কেমন মানুষ! কেমন লেখা হলে কোন স্বভাবের অধিকারী হন কেউ? জানুন
*একসময় বাড়ি বা স্কুলে হাতের লেখার জন্য প্রশংসা বা বকুনি—এই অভিজ্ঞতা প্রায় সবারই আছে। কিন্তু শুধু সুন্দর বা খারাপ লেখাই নয়, হাতের লেখার ধরন দিয়েও একজন মানুষের স্বভাব-চরিত্র সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
advertisement
2/6
*মনোবিদ ভাষ্কর দাসের মতে, আমাদের লেখার প্রতিটি দাগ, ফাঁক কিংবা হেলান, সবকিছুতেই লুকিয়ে থাকে ব্যক্তিত্বের ইঙ্গিত। তাই নিজের বা অন্যের হাতের লেখা একটু খেয়াল করলেই মিলতে পারে নানা বৈশিষ্ট্যের সূত্র।
advertisement
3/6
*কেউ যদি লেখার সময় শব্দের মাঝে বেশি ফাঁকা রাখেন, তা হলে তিনি সাধারণত স্বাধীনচেতা এবং নিজের মতো চলতে ভালবাসেন। অন্যদিকে, শব্দের ফাঁক কম হলে বোঝা যায়, তিনি অন্যের ওপর নির্ভরশীল হতে স্বচ্ছন্দ।
advertisement
4/6
*লেখার হেলানও অনেক কিছু বলে দেয়। ডান দিকে হেলে লেখা থাকলে সেই ব্যক্তি সাধারণত উদ্যমী, নতুন মানুষের সঙ্গে মিশতে আগ্রহী। বিপরীতে, বাঁ দিকে হেলে লেখা থাকলে তাকে তুলনামূলক অন্তর্মুখী বলা হয়, যিনি চ্যালেঞ্জ নিতে খুব একটা স্বচ্ছন্দ নন।
advertisement
5/6
*কলমের চাপও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি জোরে চাপ দিয়ে লেখেন, তা হলে তিনি সহজেই উত্তেজিত বা রাগী হতে পারেন। আর হালকা চাপ দিয়ে লেখেন যাঁরা, তাঁরা সাধারণত নরম মনের ও সহজ-সরল স্বভাবের হন।
advertisement
6/6
*স্বাক্ষরের ধরনও ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। সহজ ও স্পষ্ট স্বাক্ষর আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল মনোভাবের পরিচায়ক। অন্যদিকে, জটিল বা অস্পষ্ট স্বাক্ষর ব্যক্তির জটিল চিন্তাভাবনার প্রতিফলন হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Calligraphy: হাতের লেখার ধরনই জানাবে আপনি কেমন মানুষ! কেমন লেখা হলে কোন স্বভাবের অধিকারী হন কেউ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল