TRENDING:

Photography Exhibition: শিলিগুড়িতে সাড়া জাগানো আয়োজন, ২ দিনের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রদর্শনী, বিশেষ অতিথি সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে বড় বার্তা

Last Updated:

Siliguri Photography Exhibition: প্রকৃতি ও বন‍্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল নেচার ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রদর্শনী। রাজ্য থেকে প্রায় ১৭০টি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি জমা পড়েছে। যার মধ্যে ১১০টি ছবি নির্বাচিত হয়েছে প্রদর্শনীর জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: প্রকৃতি ও বন‍্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত হল ‘অপটোপিক’-এর পঞ্চম নেচার ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রদর্শনী। দুই দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীতে প্রকৃতির নানা রূপ ও বন‍্যপ্রাণের অসাধারণ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ধরা পড়ে দর্শকদের সামনে। পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ ঘিরে ফটোগ্রাফি প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
advertisement

শনিবার আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁদের উপস্থিতিতে প্রদর্শনীর মর্যাদা আরও বৃদ্ধি পায়। পাশাপাশি শহরের বহু শিল্পী, ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীরাও এই অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে উন্নয়নের হাওয়া! সীমান্ত শহর জয়গাঁতে প্রথম হাসপাতাল নির্মাণ, দীর্ঘদিনের দাবি পূরণ, মিলবে একগুচ্ছ পরিষেবা

advertisement

প্রদর্শনীতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য বন্যপ্রাণ ও প্রকৃতির ছবি দর্শকদের আকৃষ্ট করে। পাহাড়, জঙ্গল, নদী এবং বিভিন্ন প্রাণীর দুর্লভ মুহূর্ত ধরা পড়েছে এসব ছবিতে। প্রতিটি ছবির মধ্যেই ছিল প্রকৃতিকে রক্ষা করার এক নীরব বার্তা, যা দর্শকদের ভাবিয়ে তোলে।

আরও পড়ুনঃ সঙ্কটের মুখে ম্যানগ্রোভের অস্তিত্ব! রাতের অন্ধকারে গাছ কেটে সাফ পাথরপ্রতিমায়, জেসিবি নামিয়ে মাটি খোদাই

advertisement

সংগঠনের সম্পাদক দিব্যজ্যোতি চক্রবর্তী জানান, “এটা আমাদের পঞ্চম বর্ষ। শুরুতে যখন আমরা এই উদ্যোগ নিয়েছিলাম তখন মানুষের মধ্যে এতটা আগ্রহ ছিল না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এবছর গোটা পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১৭০টি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি জমা পড়েছে, যার মধ্যে ১১০টি ছবি নির্বাচিত হয়েছে প্রদর্শনীর জন্য। নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি আরও সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে পরিবেশ রক্ষার পাশাপাশি বন‍্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। সবুজ বাঁচাতে বেশি করে গাছ লাগানো এবং সেই গাছের যত্ন নিয়ে বড় করে তোলার আহ্বানও জানানো হয়। ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়ানোর বার্তাই ছিল এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়
আরও দেখুন

দুই দিনের এই প্রদর্শনী শুধু ছবি দেখার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পরিবেশ ও বন‍্যপ্রাণ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরায় ধরে রেখে তাকে রক্ষা করার বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতেও মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়বদ্ধতা বাড়াবে বলেই আশাবাদী আয়োজকরা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Photography Exhibition: শিলিগুড়িতে সাড়া জাগানো আয়োজন, ২ দিনের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রদর্শনী, বিশেষ অতিথি সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে বড় বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল