৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ নাম বাদ'...! বদলে যাবে 'মুর্শিদাবাদের' ভোটের অঙ্ক? হিসেব কষছে সব দলই
- Reported by:Koushik Adhikary
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Murshidabad SIR List: লাখ লাখ নাম বাদ মুর্শিদাবাদে! উদ্বেগে ভোটাররা, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের, কী বলছে বিজেপি?
advertisement
1/6

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, বিচারাধীন ভোটারদের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকায় প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নিষ্পত্তি হল। এই তালিকায় বিচারাধীনদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তা স্পষ্ট করে জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনকে অবৈধ ভোটার! প্রতিক্রিয়া দিলেন বিভিন্ন রাজনৈতিক দল।
advertisement
2/6
জানা গিয়েছে, প্রকাশিত তালিকা অনুযায়ী, ৩২ লক্ষ ৬৮ হাজার ১২৯ জন ভোটারকে ‘ফাউন্ড এলিজিবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, তাঁরা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। অন্যদিকে, ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম ‘ডিলিটেড’ তালিকায় রাখা হয়েছে, যাঁরা ‘ফাউন্ড নট এলিজিবল’ হিসেবে বিবেচিত। যার মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলা ।
advertisement
3/6
সংখ্যার দিক থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। আন্ডার অ্যাডজুডিকেশনে মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি অভিযোগের সংখ্যা ছিল। এই জেলাতেই অবৈধ ভোটার জুডিশিয়াল অফিসাররা পেয়েছেন ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনকে এখনও পর্যন্ত।
advertisement
4/6
বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে এগারো লক্ষ বেশি মানুষের নাম বাদ ছিল। বিচার প্রক্রিয়া মধ্যে দিয়েই সেটা কমে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনকে বাদ দেওয়া হয়েছে। তবে একটাও বৈধ ভোটার নাম বাদ যাবে না। আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।
advertisement
5/6
বিজেপির বহরমপুর সাংগঠনিকে জেলা সভাপতি মলয় মহাজন জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে লোক এসেছে। অনেকে অবৈধ ভোটার ছিল এই মুর্শিদাবাদ জেলাতে। বিচার প্রক্রিয়া মধ্যে দিয়েই তাদের নাম বাদ গিয়েছে। আমরা বিচারপতিদের যে প্রক্রিয়া করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে আমরা স্বাগত জানাচ্ছি।
advertisement
6/6
কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানিয়েছেন, আমি যেখানে ভোটের প্রচারে যাচ্ছি সেখানে ভোটাররা অভিযোগ করছে আমাদের ভোটার লিস্টে নাম বাদ গেছে। কিভাবে ভোট দেবো। আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি, যতক্ষণ পর্যন্ত বঞ্চিত বৈধ ভোটারদের নাম ঠিক না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করুন। নির্বাচন স্থগিত রাখার জন্য।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ নাম বাদ'...! বদলে যাবে 'মুর্শিদাবাদের' ভোটের অঙ্ক? হিসেব কষছে সব দলই