TRENDING:

WB Assembly Election 2026 BJP: জয়পুর বিধানসভায় চমক, দিনবদলের স্বপ্ন দেখাতে ভোট ময়দানে বিজেপি সমর্থিত প্রার্থী কুড়মি সমাজের বিশ্বজিৎ

Last Updated:

WB Assembly Election 2026 BJP: জয়পুর বিধানসভায় বিজেপির নতুন মুখ কুড়মি সমাজের বিশ্বজিৎ মাহাতো, ভোটবাক্সে কতটা পড়বে প্রভাব? আশাবাদী বিজেপি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক বা বিরোধী কোনও শিবিরই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আসন্ন ২০২৬-এর নির্বাচনে পুরুলিয়ার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র জয়পুর। এই কেন্দ্রে ২০২১-এর বিধানসভা ভোটে জয়লাভ করেছিল বিজেপি। ‌
advertisement

এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়েছিলেন বিজেপি নেতা নরহরি মাহাতো। ‌তবে এবার এই বিধানসভা কেন্দ্রে ২০২৬-এর নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকায় বড়সড় চমক রয়েছে। ‌

দ্বিতীয় দফার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর সেখানেই জয়পুর বিধানসভা কেন্দ্রের বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোর। এই প্রথম আদিবাসী কুড়মি সমাজ রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দলের সঙ্গে যুক্ত হয়ে ভোটে দাঁড়াচ্ছে পুরুলিয়াতে।

advertisement

যা এই জেলার রাজনীতির অন্যতম বড় পদক্ষেপ। ‌দীর্ঘদিন নিজেদের দাবি দেওয়ার জন্য লড়াই আন্দোলনে নেমেছে আদিবাসী কুড়মি সমাজ। প্রতিবছর নিজেদের দাবি দাওয়ার জন্য তাঁরা চাক্কা জাম ও রেল টেকা আন্দোলন করে থাকেন।

View More

আরও পড়ুন: ৭ দিনে দু’বার, আজ থেকে লাফিয়ে বাড়ল অটো LPG-র দাম! ভাড়া বৃদ্ধির আশঙ্কা

এবার সেই দল থেকেই রাজ্যের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দলে সমর্থিত প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বিশ্বজিৎ মাহাতো। আগামীদিনে ভোটবাক্সে এর কতখানি প্রভাব পড়বে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। ‌এ বিষয়ে বিশ্বজিৎ মাহাতো বলেন, যে বিধানসভা কেন্দ্রে তিনি দাঁড়িয়েছেন সেখানে জয়লাভ হবে নিশ্চিত। ‌

advertisement

দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার তাঁরা হয়েছেন, সাধারণ মানুষ চাইছে ভোটবাক্সে তার যেন যোগ্য জবাব তাঁরা দিতে পারেন। আগামী দিনে তিনি জয়লাভ করলে তাঁদের যে দাবি-দাওয়া রয়েছে তা সঠিক দিশা পাবে। তাঁদের লড়াই চলবে সর্বত্র।

আরও পড়ুন: ‘এবার আর লাইট অফ হবে না, জয়ও আসবে না’! হাঁসন থেকে কাজলের টার্গেটে শুভেন্দু!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'৪৫ দিনের মধ্যে DA, ১০০ দিনে চাকরি', 'রবিনহুড' দিলীপের ঝোড়ো প্রচার, খড়গপুরে তীব্র রাজনৈতিক তরজা
আরও দেখুন

জঙ্গলমহল পুরুলিয়ার রাজনীতির ইতিহাসে এই প্রথম আদিবাসী কুড়মি সমাজ থেকে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ের ময়দানে নামছে বিশ্বজিৎ মাহাতো। কুড়মি ভোট বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভোট বক্সে। এবার সেই সমাজ থেকেই বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দলের হয়ে। আগামীদিনে নির্বাচনী লড়াইয়ে এর প্রভাব অনেকখানি পড়বে বলে আশা করছে জেলাবাসী। বর্তমানে পুরুলিয়ার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে জয়পুর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
WB Assembly Election 2026 BJP: জয়পুর বিধানসভায় চমক, দিনবদলের স্বপ্ন দেখাতে ভোট ময়দানে বিজেপি সমর্থিত প্রার্থী কুড়মি সমাজের বিশ্বজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল