advertisement

Dilip Ghosh on TMC Mamata Banerjee: '১৫ বছর লোককে কষ্ট দিয়েছেন, এবার বিশ্রাম করুন', খড়গপুরে চেনা মেজাজে তৃণমূলনেত্রীকে নিশানা দিলীপের

Last Updated:

Dilip Ghosh on TMC Mamata Banerjee: এবারের বিধানসভা নির্বাচনে পছন্দের খড়গপুর আসনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণার পর থেকেই চেনা মুডে দিলীপ ঘোষ। বাংলায় বিজেপিকে জেতাতে চ্যালেঞ্জ দিলীপের।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
খড়গপুর: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য বিজেপিতে ফের নিজের হারানো জমি ফিরে পেয়েছেন দিলীপ ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে পছন্দের খড়গপুর আসনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণা হতেই চেনা মুডে দিলীপ। শুক্রবার খড়গপুরে চা চক্রে বেরিয়ে শাসকদল থেকে মুখ্যমন্ত্রী, নিশানায় বাদ গেল না কেউই।
তৃণমূলের ইশতেহার প্রকাশ নিয়ে কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। বললেন, ‘তৃণমূলের ইশতেহার কেউ পড়েও না আর কেউ দেখেও না। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেন দিদিমণি। ভোটের দিন ঘোষণা হবে তাই দিয়ে বাড়িয়ে দিলেন ঘোষণা করে দিলেন। যদি বাড়ানোরই থাকত তাহলে সুপ্রিম কোর্টে যেতেন কেন তিনি।’ ভোটের আগে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, ‘বলছেন টাকা নেই। টাকা নেই তো এত বাড়াচ্ছে কী করে। সেই তো মোদিজির কাছে ধরনা দিতে যাবে। আমি লোককে বলব ধরনা দেওয়া কেন ভাই, মোদিজিকে ভোটটা দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে।’
advertisement
আরও পড়ুন: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তির আশঙ্কা? আইন-শৃঙ্খলা জোরদার করতে জোড়া বৈঠক ডাকল কমিশন
বাংলায় বিজেপির জয় নিয়ে নিশ্চিত দিলীপ ঘোষের দাবি, ‘আমরা একটার পর একটা রাজ্য জিতে আসছি, এবার বাংলা জিতব। যদি বাংলায় আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে শুধু বাংলার জন্য নয় সারা দেশের মানুষের জন্য এটা ক্ষতি। কারণ এই বাংলা দিয়ে উগ্রপন্থীরা যাচ্ছে, টেররিস্টরা রোহিঙ্গারা এদিক দিয়ে ঢুকে সারাদেশে উৎপাত করছে। এজন্য ভারতবর্ষের শান্তির জন্য উন্নয়নের জন্য বাংলায় বিজেপি সরকার চায়।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ
কমিশনকে মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে কড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ। চেনা মেজাজে দিলীপের দাবি, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব অনেক করেছেন পনেরো বছর লোককে কষ্ট দিয়েছেন। এবার বিশ্রাম করুন, নির্বাচন কমিশন দেখছেন। বাকিটা আমরা পরে দেখে নেব।’
advertisement
শঙ্কর রাই
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dilip Ghosh on TMC Mamata Banerjee: '১৫ বছর লোককে কষ্ট দিয়েছেন, এবার বিশ্রাম করুন', খড়গপুরে চেনা মেজাজে তৃণমূলনেত্রীকে নিশানা দিলীপের
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement