জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় স্পেশাল পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বন দফতর ও পুলিশ যৌথভাবে বিভিন্ন পর্যটনকেন্দ্রে অভিযান চালাবে। এছাড়াও বন বিভাগের নৈশ অভিযানের পরিকল্পনা রয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ অভিযান চালাবে পুলিশ, বন বিভাগ ও আবগারি দফতর। এছাড়াও থাকবে ড্রোনের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা।
advertisement
এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বন বিভাগের সমস্ত স্টাফ অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরি ভিত্তিতে কোনও প্রয়োজন ছাড়া ছুটি দেওয়া হবে না। বনকর্মীরা সব সময় এমার্জেন্সি অন ডিউটিতে থাকবেন। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় ও বন্যপ্রাণের উপর যথাযত নজরদারি থাকে সেই বিষয়ে বন কর্মী ও আধিকারিকেরা তৎপর থাকবেন। বিভিন্ন দফতরের সঙ্গে ইতিমধ্যেই মিটিং সম্পন্ন হয়েছে। মাদক সেবনের ক্ষেত্রেও পর্যটকদের বিশেষ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। ঘন জঙ্গলে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোল উৎসব ও পলাশ উৎসবে পুরুলিয়ায় বিরাট সংখ্যক পর্যটকদের আনাগোনা হয়। জেলার পর্যটন মানচিত্রে এই উৎসবের মরশুম খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনও পর্যটক যাতে সমস্যার সম্মুখীন না হন, পাশাপাশি বন্যপ্রাণেরও যাতে কোনও ক্ষতি না হয়, সেই কারণেই তৎপর বন বিভাগ।





