চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে বেগুনকোদরের বৃন্দাবনপুর শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া ও বৃন্দাবনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। এই দু’টি কেন্দ্র বৃন্দাবনপুর গ্রাম থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত। বর্ষার দিনে সেখানে যাতায়াত আরও সমস্যার হয়ে যায়।
আরও পড়ুনঃ ছেলেধরা সন্দেহে আটক মহিলা, জেরায় উঠে এল ১৫ বছরের পুরনো অতীত, হতবাক সাগর থানার পুলিশ
advertisement
এ বিষয়ে বৃন্দাবনপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা কল্পনা মিশ্র বলেন, বহু সমস্যার মধ্যে দিন কাটাতে হয় তাদের। পানীয় জলের ব্যবস্থা নেই। মাথায় করে রান্নার জল নিয়ে আসতে হয়। পড়ুয়াদের বাড়ি থেকে বোতলে করে পানীয় জল নিয়ে আসতে হয়। নেই রাস্তা। ফলে খুবই সমস্যা হয়।
এ বিষয়ে অঙ্গনওয়াড়ির এক কর্মী ভারতী মাহাতো বলেন, প্রায় এক কিলোমিটার দূর থেকে মাথায় করে জল নিয়ে আসতে হয় তাদের। পানীয় জলেরও ব্যবস্থা নেই। যে রাস্তা দিয়ে তাদের আসতে হয় সেই রাস্তাও কাঁচা। তাই তারা চাইছেন পানীয় জল ও রাস্তার ব্যবস্থা করা হোক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বেগুনকোদর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা কর্মকার বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। যে রাস্তা দিয়ে বিদ্যালয়ের যাতায়াত সেটি রায়তি জমির উপরে। যদি এনওসি পাওয়া যায় তাহলে রাস্তাটির কাজ তারা করে দেবেন। পানীয় জলের যে সমস্যা রয়েছে তা খুব দ্রুত মেটানোর চেষ্টা করবেন। এই বিদ্যালয়ে পড়ুয়াদের রোদ, জল, ঝড়, বৃষ্টি মাথায় করে এই ভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হয়।
শিক্ষিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা চরম অব্যবস্থার মধ্যে দিয়ে পরিষেবা দিচ্ছেন। কবে এই সমস্যার সমাধান হবে সেই দিনের অপেক্ষায় সকলে।





