TRENDING:

Purulia Post Office: পুরুলিয়াবাসীর জন্য সুখবর! ডাকঘর পরিষেবায় আসছে আমূল পরিবর্তন, কোন কোন ক্ষেত্রে বদল আনছে পোস্ট অফিস

Last Updated:

Purulia Post Office: পুরুলিয়ার দুর্গম এলাকাতেও এবার মিলবে আধুনিক ডাক পরিষেবা। প্রযুক্তির মেলবন্ধনে সাধারণ মানুষের কাছে পোস্টাল সার্ভিসকে আরও সহজলভ্য করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জানুন বিস্তারিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: দীর্ঘদিন ধরেই ভারতীয় ডাক বিভাগের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ ও অসন্তোষের কথা শোনা যায়। আধুনিক প্রযুক্তির যুগে যখন প্রায় সব ক্ষেত্রেই ডিজিটাল ব্যবস্থার দ্রুত প্রসার ঘটেছে, তখনও ডাকঘর পরিষেবায় সেই আধুনিকতার ছোঁয়া বহু জায়গায় তেমনভাবে পৌঁছয়নি বলেই অভিযোগ গ্রাহকদের। এর ফলস্বরূপ দৈনন্দিন বিভিন্ন কাজে ডাকঘরের পরিষেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
advertisement

পুরুলিয়া ডিভিশনের ভারতীয় ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় মোট ৪৪৪টি ডাকঘর রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জেলার বেশিরভাগ ডাকঘরেই এখনও নেটওয়ার্ক সমস্যায় ভুগতে হচ্ছে গ্রাহকদের। পার্সেল ও চিঠি পৌঁছতে দেরি হওয়া, কাউন্টারের সামনে দীর্ঘ লাইন, পরিষেবা পেতে অতিরিক্ত সময় লাগা, এমন নানা সমস্যায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই পরিস্থিতি বদলাতে এবার বড়সড় উদ্যোগ নিতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।

advertisement

আরও পড়ুন: ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয় করছেন মেদিনীপুরের মহিলারা

সম্প্রতি আদ্রা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাউথ বেঙ্গল রিজিওনের পোস্টমাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলী জানিয়েছেন, “রাজ্যের প্রত্যন্ত প্রান্তের সমস্ত ডাকঘরকে ধাপে ধাপে ইন্টারনেট পরিষেবার আওতায় আনা হচ্ছে। এর ফলে গ্রাহক পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

পাশাপাশি তিনি আরও জানান, “এতদিন কলকাতা কেন্দ্রিক যে সমস্ত পরিষেবা পরিচালিত হত, সেগুলোর একটি বড় অংশ এবার জেলা স্তর থেকেই পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।” এই আধুনিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী পরিষেবা সংস্থা হিসেবেই নয়, বরং ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি শক্তিশালী, আধুনিক ও নির্ভরযোগ্য পরিষেবা প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Post Office: পুরুলিয়াবাসীর জন্য সুখবর! ডাকঘর পরিষেবায় আসছে আমূল পরিবর্তন, কোন কোন ক্ষেত্রে বদল আনছে পোস্ট অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল