advertisement

Money Making Tips: ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয় করছেন মেদিনীপুরের মহিলারা

Last Updated:

West Medinipur Money Making Tips: মাছের আঁশ এখন আর আবর্জনা নয়, বরং রোজগারের হাতিয়ার। মেদিনীপুরের একদল মহিলা মাছের আঁশ দিয়ে তৈরি করছেন নজরকাড়া শোপিস, গয়না-সহ বিভিন্ন জিনিসপত্র। এই ফেলে দেওয়া বর্জ্য থেকেই মাসে হাজার হাজার টাকা আয় করে স্বনির্ভরতার নজির গড়ছেন তাঁরা।

+
আঁশ

আঁশ দিয়ে তৈরি শোপিস 

মেদিনীপুর, রঞ্জন চন্দ: মাছ শুধু খাওয়ার জন্য নয়, এবার মাছের ফেলে দেওয়া আঁশকেও সুনিপুণভাবে ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা জিনিস। ফেলে দেওয়া আঁশ দিয়ে তৈরি নানা জিনিস বাজারে বিকোচ্ছে ভাল দামে। আর তার থেকেই বেশ মুনাফা পাচ্ছেন অনেকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে স্বনির্ভর দলের মহিলারা তৈরি করছেন মাছের আঁশ দিয়ে নানা ধরনের ঘর সাজানোর জিনিস। বড় বড় মাছের আঁশ সংগ্রহ করে তাকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন এই শোপিসগুলো।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আয়োজিত বেঙ্গল ফিস ফেস্টে বিশেষভাবে নজর কেড়েছে, মাছের আঁশ দিয়ে তৈরি এই বিশেষ শোপিসের স্টল। জানা গিয়েছে, মেদিনীপুরের কেশপুরের স্বনির্ভর দলের মহিলারা মাছের আঁশ দিয়ে গয়না, বিভিন্ন ধরনের শোপিস, ওয়াল হ্যাংগিং তৈরি করে বাজারে বিক্রি করছেন। অনলাইন এবং অফলাইন ধরে বিক্রি করে মুনাফা পাচ্ছেন তারা। বাজার বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে সর্বোচ্চ বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত।
advertisement
advertisement
মাছের বড় বড় আঁশ সংগ্রহ করে প্রাথমিকভাবে তাকে ধুয়ে শুকিয়ে, অ্যাসিড জলে ধুয়ে তাকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন নানা ধরনের ঘর সাজানোর উপকরণ। যা বেশ নজর কেড়েছে সকলের। মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা মিলিয়ে বেঙ্গল ফিস ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের মাছের পসরা সাজিয়ে বসেছিলেন আয়োজকরা। ইলিশ থেকে চিতল বিভিন্ন মাছ সকলের সামনে তুলে ধরা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এই অনুষ্ঠানে বেশ আকর্ষণের ছিল এই স্টল। দোকানটি ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকরা। স্বাভাবিকভাবে, বদলাচ্ছে মানুষের চাহিদা। একসময় যে মাছের আঁশ ফেলে দেওয়া হত, এখন বড় বড় বাজার থেকে তা সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতি মেনে তাকেই রূপ দেওয়া হচ্ছে নতুন ভাবে। মাছের আঁশ ফেলে না দিয়ে তাকে তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভরতা দিশা দেখছেন স্বনির্ভর দলের মহিলারা। তাদের এই ভাবনা আত্মবিশ্বাস জুগিয়েছে জেলার মানুষের।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয় করছেন মেদিনীপুরের মহিলারা
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement