advertisement

College Food Festival: সজনে ফুলের পকোড়া, জিরে সন্দেশ...! কলেজের কাছে ফেল রেস্তোরাঁ, পড়ুয়াদের হাতের জাদুতে দুর্দান্ত ফুড ফেস্টিভ্যালের সাক্ষী থাকল কাঁথি

Last Updated:

East Medinipur College Food Festival: কাঁথি প্রভাত কুমার কলেজ চত্বরে এলাহি খাবারের আয়োজন! মাশরুম মোমো থেকে জিরে সন্দেশ— কী নেই সেখানে? কোনও নামী রেস্তোরাঁকে টেক্কা দিতে প্রস্তুত এই কলেজ ক্যাম্পাসের ফুড ফেস্টিভ্যাল।

+
প্রভাত

প্রভাত কুমার কলেজ ফুড ফেস্টিভ্যাল

কাঁথি, মদন মাইতি: মাশরুম মোমো, সজনে ফুলের পকোড়া, জিরে সন্দেশ, দুধপুলি আরও কত কী। কী চাই আপনার? সবই মিলছে এক ছাদের নিচে। তাও আবার কোনও নামী রেস্তোরাঁয় নয়। মিলছে কলেজ ক্যাম্পাসে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ফুড ফেস্টিভ্যাল। খাবারের গন্ধেই মন ভরে যাচ্ছে সকলের। প্রতিটি পদই নজরকাড়া। স্বাদে অতুলনীয়। একবার মুখে দিলেই আবার খেতে ইচ্ছে করছে। কলেজ ক্যাম্পাস যেন তৈরি হয়েছে মিনি ফুড হাবে। ছাত্রছাত্রীদের উদ্যম আর সৃজনশীলতায় জমে উঠেছে পুরো পরিবেশ।
কাঁথি কলেজের নিউট্রিশন ও ফিজিওলজি বিভাগের উদ্যোগে, আইকিউএসি ও ইন্টার্নশিপ সেলের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই ফুড ফেস্টিভ্যাল। পড়ুয়ারা শুধু গতানুগতিক পড়াশোনায় সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলছে এখানে। পড়ুয়ারাই নিজের হাতে তৈরি করেছে নানা ধরনের খাবার। দেশি পদ যেমন রয়েছে, তেমনই চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান খাবারও নজর কেড়েছে। কোথাও ঝাল ফাস্ট ফুড, কোথাও আবার মিষ্টি ঐতিহ্যবাহী বাঙালি পদ। স্টলগুলির সাজসজ্জাও আলাদা আকর্ষণ তৈরি করেছে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। অনেক স্টলে দেখা গেছে ভিন রাজ্যের খাবারের স্টাইল। আবার কোথাও খাঁটি ঘরোয়া রান্নার ছোঁয়া।
advertisement
advertisement
প্রতিটি স্টলে দেখা গেছে পড়ুয়াদের আত্মবিশ্বাসী উপস্থিতি। কেউ রান্নায় ব্যস্ত। কেউ হাসিমুখে খাবার পরিবেশন করছে। কেউ আবার ক্রেতাদের সঙ্গে কথা বলে খাবারের বিশেষত্ব বোঝাচ্ছে। এই উৎসব তাদের কাছে শুধু আনন্দ নয়, শেখার বড় সুযোগ। বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করছে তারা। কীভাবে গ্রাহকের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে খাবার পরিবেশন করতে হয়, সবই শিখছে হাতে কলমে। অধ্যাপক-অধ্যাপিকারা সারাক্ষণ পাশে থেকেছেন। খাবারের মান, পরিবেশন পদ্ধতি ও অতিথি আপ্যায়ন নিয়ে পরামর্শ দিয়েছেন তাঁরা। মোট ৫৩টি স্টল অংশ নিয়েছে এই আয়োজনে। দুশোর বেশি পড়ুয়া সরাসরি যুক্ত হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অধ্যাপকদের মতে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের আত্মনির্ভর হতে শেখায়। দলগতভাবে কাজ করার অভ্যাস তৈরি হয়। ব্যবসার প্রাথমিক ধারণাও তৈরি হয় তাদের মধ্যে। একটি উদ্যোগে কত খরচ হয়, কত লাভ হতে পারে—সব কিছু তারা নিজেরাই বুঝতে পারছে। বিক্রয় কৌশল ও যোগাযোগ দক্ষতাও বাড়ছে। কলেজ ক্যাম্পাসে এমন আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। খাবারের স্বাদ যেমন মানুষকে টানছে, তেমনই পড়ুয়াদের পরিশ্রম প্রশংসা কুড়িয়েছে সকলের। আয়োজকদের আশা, আগামী দিনেও এই ফুড ফেস্টিভ্যাল আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
College Food Festival: সজনে ফুলের পকোড়া, জিরে সন্দেশ...! কলেজের কাছে ফেল রেস্তোরাঁ, পড়ুয়াদের হাতের জাদুতে দুর্দান্ত ফুড ফেস্টিভ্যালের সাক্ষী থাকল কাঁথি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement