WB Assembly Election 2026: অ্যাকশনে নতুন পুলিশ কমিশনার, ঝাড়খন্ড সীমানায় নাকা তল্লাশিতে হলস্থুল কাণ্ড! ফাঁকি দিয়ে মাছি গলে যাওয়ারও জো নেই সীমান্তে
- Published by:Nayan Ghosh
Last Updated:
WB Assembly Election 2026: ভোট ঘোষণার পর থেকেই বাংলা ঝারখন্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোষ্টে চলছে কড়া নজরদারি। ছোট-বড় প্রত্যেকটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। তার মধ্যেই সীমান্তে হাজির হয়েছিলেন নতুন পুলিশ কমিশনার।
advertisement
1/6

ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কড়া নাকা তল্লাশি। মূলত ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তপূর্ণভাবে সম্পন্ন করতে এই পদক্ষেপ করে কমিশন ও প্রশাসন। সেই নিয়ম অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি।
advertisement
2/6
আর এবার নাকা তল্লাশির সময় সেখানে সরাসরি হাজির হয়ে গেলেন পুলিশ কমিশনার। বিহার ও বাংলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ডুবরডি চেকপোষ্টে এদিন রবিবার হাজির হয়েছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নবনিযুক্ত কমিশনার প্রণব কুমার।
advertisement
3/6
উল্লেখ্য, ডুবরডি চেকপোস্ট বরাবরই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটি দুই রাজ্যের সংযোগকারী জায়গায় অবস্থিত। ফলে সারা বছরই এখানে নজরদারি চলে। তবে নির্বাচনের সময় নজরদারি আরও বেড়ে যায়।
advertisement
4/6
ভোট ঘোষণার পর থেকেই এই নজরদারি অনেকটাই বেড়েছে। সেখানে উচ্চপদস্থ কমিশন নিযুক্ত আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় জওয়ান, পুলিশ কর্মীরা থাকছেন। তবে এদিন সেখানে হাজির হয়েছিলেন পুলিশ কমিশনারও।
advertisement
5/6
নাকা তল্লাশিতে প্রত্যেকটি ছোট বড় গাড়িকে খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। যাতে কোনওভাবেই নির্বাচনের সময় অপ্রীতিকর ঘটনা সামনে না আসে, তার জন্যই তৎপর প্রশাসন।
advertisement
6/6
সূত্রের খবর, নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই কড়া নাকা তল্লাশি চলবে ডুবরডি চেকপোষ্টে। প্রসঙ্গত পশ্চিম বর্ধমান জেলায় একাধিক নাকা বসানো হয়েছে। সব জায়গাতেই কড়া নজরদারি চালাচ্ছেন কমিশন নিযুক্ত আধিকারিক থেকে পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: অ্যাকশনে নতুন পুলিশ কমিশনার, ঝাড়খন্ড সীমানায় নাকা তল্লাশিতে হলস্থুল কাণ্ড! ফাঁকি দিয়ে মাছি গলে যাওয়ারও জো নেই সীমান্তে