ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূর্ণ সরেন (৫৮) এবং সহদেব বাস্কে (৩৪)। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
advertisement
এদিকে দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটিকে পুলিশ আটক করেছে। তবে ঘটনার পরেই চালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। অকালমৃত্যুর এই ঘটনায় দুই পরিবারই ভেঙে পড়েছে। মৃত সহদেব বাস্কের গর্ভবতী স্ত্রী লক্ষ্মণী বাস্কে জানান, “আমি এখন গর্ভবতী, এই সময়ে স্বামীকে হারাতে হবে তা কল্পনাও করতে পারিনি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পথ নিরাপত্তা সমেত নানাবিধ কর্মসূচি পুলিশের তরফে নেওয়ার পরেও যেভাবে বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে, তাতে স্থানীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।






