এই অভিনব উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের কাছে পড়াশোনা আনন্দদায়ক ও আগ্রহজনক হয়ে উঠছে। তাঁরা রীতিমতো ভিড় করে দেওয়াল লিখনের এই পাঠ গ্রহণ করছেন। এতে পড়ুয়াদের কাছে লেখাপড়াও সহজ হয়ে উঠছে। আনন্দের সঙ্গে তাঁরা পড়াশোনা করছে।
আরও পড়ুনঃ ১০ টাকায় ২০ লিটার! নগেন্দ্রপুরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে বিশুদ্ধ জল, কতদিন চলবে জানুন
advertisement
এই বিষয়ে মৃত্যুঞ্জয় রজক ও প্রতিমা দত্ত নামে দুই অভিভাবক বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই ভাল একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। তাঁরা আনন্দের সঙ্গে পড়াশোনা করছে। সব মিলিয়ে, বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।
ডিজিটালের এই যুগে দাঁড়িয়ে ছকে বাঁধা পড়াশোনার বাইরে বেরোতে চাইছেন শিক্ষকেরা। পড়ুয়াদের কাছে লেখাপড়া যাতে আনন্দময় হয়ে ওঠে সেই কারণে বিভিন্ন সময়েই শিক্ষকদের অভিনব উদ্যোগ নিতে দেখা যায়। এবার যেমন দেওয়াল-পাঠের মাধ্যমে পড়ুয়াদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াচ্ছে মানবাজারে সরস্বতী শিক্ষা সদন বিদ্যালয়। অভিনব মডেলে পাঠদান চলছে এই বিদ্যালয়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি বিদ্যালয়ের প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আগ্রহ লক্ষ্য করা যায়। সেখানে দাঁড়িয়ে মানবাজারের এই বিদ্যালয় অভিনব ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। আগামীদিনে এই বিদ্যালয় একটি মডেল স্কুল হয়ে উঠবে, এমনটাই আশা সকলের।





