South 24 Parganas News: ১০ টাকায় ২০ লিটার! নগেন্দ্রপুরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে বিশুদ্ধ জল, কতদিন চলবে জানুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার নগেন্দ্রপুরে জলের সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ। মাইক লাগিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হচ্ছে। খুশি স্থানীয় বাসিন্দারা।
নগেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ এখনও শেষ হয়নি জল প্রকল্পের কাজ। এর মধ্যেই জলের সমস্যা দেখা দিয়েছে এলাকায়। সেই সমস্যা মেটাতে পরিশ্রুত পানীয় জলের মেশিন এনে সেখান থেকে জল ফিল্টার করে পাড়ায় পাড়ায় দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার নগেন্দ্রপুরে এই কাজ শুরু হয়েছে। এরপর সুন্দরবনে প্রতিটি ব্লকে এই কাজ হবে। আগামী ২ মাস এই কাজ চলবে। ফলে খুশি সকলেই।
বর্তমানে ১০ টাকায় ২০ লিটার বিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে। বর্ষাকাল আসলেই এই কাজ শেষ হবে। চারদিক নদীবেষ্টিত হওয়ায় এখানে অধিকাংশ জলই লবণাক্ত। অন্যদিকে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় দীর্ঘক্ষণ পাম্প চালিয়েও পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ ছিল স্থানীয়দের। নলকূপেও জল নেই। এই পরিস্থিতিতে একদল মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে এই কাজ করা হচ্ছে। মাইক লাগিয়ে জল দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন! পুরুলিয়ার গর্বের তাঁত শিল্পে সাফল্যের জোয়ার, বাইরের বাজারেও বাড়ছে জনপ্রিয়তা
এই প্রসঙ্গে নগেন্দ্রপুর পঞ্চায়েতের পক্ষ থেকে চিত্তরঞ্জন হালদার জানিয়েছেন, সমস্যা রয়েছে। আবার বৃষ্টি হলেই সমস্যা সমাধান হয়ে যাবে। তবে এই দু’মাস তীব্র জলের সমস্যা কিছুটা সমাধান হবে। নলকূপেও এই সময় জল মেলে না। জলের লেয়ার নেমে যায়। ফলে এই ব্যবস্থা উপকারে লাগবে সাধারণ মানুষজনের। জলাশয়ের জলকে পরিশ্রুত পানীয় জলে পরিণত করে সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, শীঘ্রই অন্য অঞ্চলগুলিতেও এই ব্যবস্থা চালু হবে। বর্তমানে ৩টি অঞ্চলে এই ব্যবস্থা চলছে। জল দেওয়ার জন্য মাইক নিয়ে ঘোষণা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষজন তা জানতে পারছেন।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 09, 2026 1:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ১০ টাকায় ২০ লিটার! নগেন্দ্রপুরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে বিশুদ্ধ জল, কতদিন চলবে জানুন










