Woman: পণের দাবিতে মানসিক নির্যাতন, চরম পথ বেছে নিল সদ্যবিবাহিতা ইঞ্জিনিয়ার যুবতী! কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Woman: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ইশিতা ও নীরজের। বিয়ের পর দু’জনেই হায়দরাবাদে এসে সফটওয়্যার ক্ষেত্রে কাজ শুরু করেন।
হায়দরাবাদ: পণের দাবিতে মানসিক নির্যাতনের অভিযোগে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাইবারাবাদের মিয়াপুর এলাকায়।
মৃতার নাম ইশিতা যাদব (২৬)। বুধবার সন্ধ্যায় নিজের অ্যাপার্টমেন্টের হলঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর স্বামী নীরজ বনশল প্রথমে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: ছাঁটাইয়ের মাঝেই চাকরির খবর, ভারতে ৫০,০০০ কর্মী নিয়োগ মার্কিন বহুজাতিক সংস্থার, AI দক্ষতায় বিশেষ জোর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ইশিতা ও নীরজের। ইশিতা বিহারের বাসিন্দা, অন্যদিকে নীরজ মধ্যপ্রদেশের। প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পটনায় দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর দু’জনেই হায়দরাবাদে এসে সফটওয়্যার ক্ষেত্রে কাজ শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
অভিযোগ, বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্কে অশান্তি শুরু হয়। মৃতার পরিবারের দাবি, অতিরিক্ত পণের জন্য ইশিতার উপর চাপ সৃষ্টি করতেন নীরজ। পাশাপাশি, সম্প্রতি শুরু করা নিজের স্টার্টআপে বিনিয়োগের জন্যও শ্বশুরবাড়ির উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
ইশিতার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে মিয়াপুর থানার পুলিশ একটি এফআইআর দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য Gandhi Hospital-এ পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 8:13 AM IST









