TRENDING:

Assembly Election 2026 Campaign: ভোটের প্রচারে প্রার্থীরা কোন রঙের পোশাক পরবেন? কোন রাশির প্রার্থীর জন্য কোন রঙ বয়ে আনবে জয়, সৌভাগ্য? বলে দিলেন জ্যোতিষী

Last Updated:
Assembly Election 2026 Campaign: এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বীরভূম জেলায় ১১ বিধানসভায় ভোট। সেই নির্বাচনে কোন রাশির জাতক জাতিকা, কী রংয়ের পোশাক পরবেন, ভোট প্রচার করবেন? কী বলছে জ্যোতিষী জানুন...
advertisement
1/5
ভোটের প্রচারে প্রার্থীরা কোন রঙের পোশাক পরবেন? কোন রাশির প্রার্থীর জন্য কোন রঙ বয়ে আনবে জয়, সৌভাগ্য? জানুন
*বীরভূম, সৌভিক রায়: এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বীরভূম জেলায় ১১ বিধানসভায় ভোট। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে নিজেদের প্রচার পর্ব চালাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে বাস্তুশাস্ত্র মতে, কোন রংয়ের পোশাক পরে, কোন রাশির জাতক-জাতিকা ভোট প্রচারে গেলে শুভ লক্ষণ? জানুন...
advertisement
2/5
*আর এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ বীরভূমের বাবলা কালী মন্দিরের প্রবীণ সেবায়েত দীপঙ্কর রায়চৌধুরী। তিনি জানান, মকর রাশির জাতক-জাতিকারা যদি এ বছর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে থাকেন, তাহলে তাদের ভোট প্রচারের জন্য হালকা হলুদ এবং নীল রঙের পোশাক পরা শুভ। আর সপ্তাহের শনিবার ভোট প্রচারে বেরলে কালো রং এড়িয়ে চলাই ভাল।
advertisement
3/5
*কুম্ভ রাশির জাতক জাতিকারা ভোট প্রচারে বের হলে লাল এবং সাদা রঙের পোশাক নিজের পছন্দের তালিকায় রাখুন। মনে করা হয়, লাল রং নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজেটিভ এনার্জি শরীরের মধ্যে নিয়ে আসে। পাশাপাশি সাদা রংকে মনে করা হয় শান্তির প্রতীক। সাদা রঙের পোশাক পরিধান করে ভোট প্রচারে বের হলে মনে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
advertisement
4/5
*সিংহ রাশির জাতক-জাতিকারা সর্বদা চেষ্টা করবেন হালকা বেগুনি এবং হালকা ছাই কালারের পোশাক পরিধান করার। মানে এক কথায় আপনি যে রঙের পোশাক পরুন করুন না কেন, সর্বদা চেষ্টা করবেন সেই রংটা যেন হালকা হয়। তবে অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন রয়েছে ঠিক তেমনই কালো রং এড়িয়ে চলুন।
advertisement
5/5
*পাশাপাশি আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে লাল, নীল এবং হলুদ এই তিনটি রংয়ের পোশাক পরার চেষ্টা করুন। পাশাপাশি যদি সম্ভব হয়, তাহলে গলায় একটি হলুদ অথবা সাদা রঙের গামছা ব্যবহার করতে পারেন। কারণ হলুদ রং অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং সাদা রং মনে শান্তি বজায় রাখে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Assembly Election 2026 Campaign: ভোটের প্রচারে প্রার্থীরা কোন রঙের পোশাক পরবেন? কোন রাশির প্রার্থীর জন্য কোন রঙ বয়ে আনবে জয়, সৌভাগ্য? বলে দিলেন জ্যোতিষী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল