TRENDING:

North 24 Parganas News: মাদ্রাল হনুমান মন্দিরে অগ্নিকাণ্ড, হনুমান জয়ন্তী শেষে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা

Last Updated:
ভাটপাড়ায় মন্দিরে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য। পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাকিনারা মাদ্রাল বজরংবলী মন্দির চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০টি অস্থায়ী দোকানের ব্যবসায়ীরা।
advertisement
1/6
মাদ্রাল হনুমান মন্দিরে অগ্নিকাণ্ড, হনুমান জয়ন্তী শেষে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাকিনারা মাদ্রাল বজরংবলী মন্দির চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০টি অস্থায়ী দোকান। আগুনে পুড়ে ছাই দোকানে রাখা পণ্যসামগ্রী ও নগদ অর্থ, যার ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।
advertisement
2/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দির চত্বরে ব্যাপক ভিড় জমেছিল। সেই সুযোগে বহু ব্যবসায়ী অস্থায়ীভাবে দোকান বসিয়ে বিভিন্ন সামগ্রী বিক্রি করছিলেন
advertisement
3/6
প্রতিদিনের মতো গভীর রাতে ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ীরা। অনেকেই দোকানের মধ্যেই নগদ অর্থ ও মালপত্র রেখে গিয়েছিলেন তারা। এরপরই গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় একাধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়
advertisement
4/6
ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি বিপুল। নিজেদের শেষ সম্বল হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এবং সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন
advertisement
5/6
স্থানীয় বাসিন্দাদের মতে, গত কয়েকদিন ধরেই মন্দির এলাকায় অস্বাভাবিক ভিড় ছিল। সেই পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ড আরও বড় দুর্ঘটনার রূপ নিতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।এদিকে, ভোটের আবহে ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন
advertisement
6/6
কাকিনারার মাদ্রাল হনুমান মন্দির জেলায় একমাত্র শায়িত বজরংবলীর মূর্তির জন্য বিশেষভাবে পরিচিত। সারা বছরই এখানে বহু ভক্তের সমাগম হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাদ্রাল হনুমান মন্দিরে অগ্নিকাণ্ড, হনুমান জয়ন্তী শেষে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল