TRENDING:

Purulia News: শান্তিনিকেতনের স্টাইলে পুরুলিয়ায় বসন্ত উৎসব! নাচ-গান-রং খেলায় জমাটি আয়োজন, মেতে উঠল আট থেকে আশি

Last Updated:

Purulia News: পুরুলিয়ায় শান্তিনিকেতনের স্টাইলে দোল পালন। রঙের উৎসবে মেতে উঠল আট থেকে আশি। নাচ, গান থেকে শুরু করে রং খেলা, খাওয়াদাওয়া- সব মিলিয়ে আয়োজন একেবারে জমে ক্ষীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জিঃ রঙের উৎসবে মেতে উঠল আট থেকে আশি। সেজে উঠল চারিদিক। এই আবহে পুরুলিয়ার বুকে যেন দেখা গেল এক টুকরো শান্তিনিকেতন। পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়া ডিয়ার পার্ক এলাকায় হইহুল্লোড় করে ডিজে গানের সঙ্গে বসন্ত উৎযাপন নয়, বরং মিলল জেলার লোকসংস্কৃতি ও বাঙালিয়ানার ভরপুর স্বাদ।
advertisement

বিগত ছয় বছর ধরে এখানে বীরভূমের শান্তিনিকেতনের ধাঁচে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে এই হোলি উৎসব। ভিড় জমান কচিকাঁচা থেকে বড়রা। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই সমস্ত আয়োজন করা হয়। ‌এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যা রিয়া ঘোষ বলেন, বিগত ছয় বছর ধরে তাঁরা বসন্ত উৎসবের আয়োজন করে আসছেন।‌

advertisement

আরও পড়ুনঃ বসন্ত উৎসবের মাঝে বিপত্তি! গরম খিচুড়ির কড়াই উল্টে গুরুতর আহত ৩ শিশু সহ এক মহিলা, শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা

এই উদ্যোগে পুরুলিয়ার বুকেই মিলছে শান্তিনিকেতনের ছোঁয়া। কারণ অনেকের পক্ষেই শান্তিনিকেতন যাওয়া সম্ভব হয় না। তাঁদের জন্য এই অভিনব উদ্যোগ। এখানে প্রতি বছর বহু মানুষের সমাগম হয়। এই উৎসবের অপেক্ষায় থাকেন সকলে।

advertisement

View More

এই বিষয়ে অংশগ্রহণকারী ঋত্বিকা রক্ষিত বলেন, একেবারেই যেন পুরুলিয়ার বুকে শান্তিনিকেতন হয়ে ওঠে এই জায়গা।  এখানে সবাই মিলে ভীষণ এনজয় করি। নাচ, গান, রং খেলা, খাওয়াদাওয়া মিলিয়ে একেবারে জমজমাট হয়ে ওঠে বসন্ত উৎসব।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিনিকেতনের স্টাইলে পুরুলিয়ায় বসন্ত উৎসব! নাচ-গান-রং খেলায় জমাটি আয়োজন
আরও দেখুন

সব মিলিয়ে, রঙের উৎসবে সেজেছে চারিদিক। শহর থেকে গ্রাম আবিরের রঙে রঙিন। বসন্তের এই উৎসবের অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী। জেলা পুরুলিয়াতেও  সাড়ম্বরে পালিত হল দোল উৎসব। আনন্দে মেতে উঠল সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: শান্তিনিকেতনের স্টাইলে পুরুলিয়ায় বসন্ত উৎসব! নাচ-গান-রং খেলায় জমাটি আয়োজন, মেতে উঠল আট থেকে আশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল