advertisement

Nadia News: বসন্ত উৎসবের মাঝে বিপত্তি! গরম খিচুড়ির কড়াই উল্টে গুরুতর আহত ৩ শিশু সহ এক মহিলা, শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

Nadia News: বসন্ত উৎসবের মাঝে ভয়াবহ দুর্ঘটনা। গরম খিচুড়ির কড়াই উল্টে আহত ৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকলে। নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে।

খিচুড়ির কড়াই উল্টে ভয়াবহ দুর্ঘটনা
খিচুড়ির কড়াই উল্টে ভয়াবহ দুর্ঘটনা
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় বাহাদুরপুর এলাকায় বনবিবি তলায় দীর্ঘদিন ধরে বসন্ত উৎসব পালিত হয়। সেই উৎসবের টানে সমগ্র গ্রামীণ শান্তিপুরের পাশাপাশি শহরের বহু মানুষ সহ পার্শ্ববর্তী বিধানসভার অনেকে ছুটে আসেন। সকাল থেকে বাউল গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনবিবি পুজোর মহোৎসব চলে। মঙ্গলবার সেখানেই ঘটে গেল এক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, যেখানে খিচুড়ি রান্না হচ্ছিল তার কিছুটা দূরেই খাবার ব্যবস্থা হয়েছিল। সেখানেই তাঁরা বসেছিলেন। তবে পরিবেশন শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই হঠাৎ উল্টে যায় গরম খিচুড়ির কড়াই। সেই খিচুড়ি ছিটকে কারও পায়ে লাগে, কারও আবার শরীরের বিভিন্ন জায়গায়। সঙ্গে সঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সকলকে ভর্তি করায় কর্তৃপক্ষ। এরপর দু’জনকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়, বাকি দু’জনের এখানেই চিকিৎসা চলছে।
advertisement
আরও পড়ুনঃ আজও অটুট রাজ আমলের রীতিনীতি! কেন দোল পূর্ণিমায় রং খেলে না বর্ধমান, জানুন ৩০০-৩৫০ বছর ধরে চলে আসা নিয়ম
জানা যায়, তিথি বিশ্বাস নামে বড় জিয়াকুরের এক গৃহবধূর দু’পা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ঈশান ঘোষ, অঙ্কুশ ঘোষ ও তিয়াসা ঘোষ গুরুতর অসুস্থ। এর মধ্যে ঈশানের শরীরের ঊর্ধাংশ অগ্নিদগ্ধ হয়েছে। তাই তাঁকে এবং তিথিকে অন্যত্র স্থানান্তকর করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন খিচুড়ির কড়াই কীভাবে উল্টে গেল সেটা কেউই বলতে পারছেন না। কারণ প্রচণ্ড ভিড়ের মাঝে এই দুর্ঘটনা ঘটেছিল। কেউই কারও দিকে লক্ষ্য রাখেননি। তবে ওই দুই পরিবারের পাশাপাশি আরও অনেকেই সামান্য হলেও অসুস্থ হয়েছেন বলে খবর। এই আবহে মেলার বিভিন্ন কর্মসূচি বন্ধ রেখে সকলের পাশেই রয়েছে কর্তৃপক্ষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বসন্ত উৎসবের মাঝে বিপত্তি! গরম খিচুড়ির কড়াই উল্টে গুরুতর আহত ৩ শিশু সহ এক মহিলা, শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement