advertisement

Abhishek Banerjee: দক্ষিণ ২৪ পরগনা থেকেই প্রচার শুরু, ৪০ হাজারে জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক!

Last Updated:

তিনি এলেন মঞ্চে উঠলেন আর দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য বিশেষ বার্তা দিলেন। আর তাতেই বাঁধ ভাঙা উচ্ছাস দেখা দিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মনে। এই জেলা অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে কতটা কাছের তা আরও একবার প্রমাণ করলেন তিনি। 

+
পাথরপ্রতিমায়

পাথরপ্রতিমায় অভিষেক বন্দোপাধ্যায়

পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পাথরপ্রতিমার সভামঞ্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করে দক্ষিণ ২৪ পরগনাকে ফের নিজের রাজনৈতিক আবেগের কেন্দ্র হিসেবে তুলে ধরলেন অভিষেক বন্দোপাধ্যায়। জেলার মানুষের আশীর্বাদ নিয়েই এবার প্রচারে নামার বার্তা দিয়ে কর্মী-সমর্থকদের জন্য স্পষ্ট জয়ের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দিলেন তিনি।
মঞ্চে উঠে প্রথম থেকেই দক্ষিণ ২৪ পরগনার প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি জানান, তাঁর রাজনৈতিক জীবনে একটি প্রচলিত রীতি রয়েছে—যে কোনও নির্বাচনী প্রচার তিনি শুরু করেন এই জেলা থেকেই। সেই রীতি বজায় রেখেই এবারও দক্ষিণ ২৪ পরগনার মানুষের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন তিনি। শুধু শুরু নয়, প্রচারের শেষ সভাও হবে এই জেলাতেই, ডায়মন্ড হারবারে—এ কথাও স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
advertisement
advertisement
পাথরপ্রতিমার জনসভা থেকে কর্মীদের উদ্দেশে জয়ের স্পষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক। তাঁর বক্তব্য, “৪০ হাজারের বেশি ব্যবধানে জিততে হবে।” গত নির্বাচনে এই আসনে তৃণমূল প্রার্থী জিতেছিলেন ২২,১৩৪ ভোটে। সেই জায়গা থেকে এবারে প্রায় দ্বিগুণ ব্যবধানে জয়ের টার্গেট দিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করার বার্তা দেন তিনি।
advertisement
শুধু জয়ের লক্ষ্য নয়, ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিতও দেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি জানান, ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা হবে। একইসঙ্গে বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি যেন ৫০ টার বেশি আসন না পায়।”
দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসকে কখনও নিরাশ করেনি বলেও উল্লেখ করেন অভিষেক। তাই এই জেলার প্রতি তাঁর আলাদা গুরুত্ব রয়েছে বলে জানান তিনি। তাঁর এই বার্তার পর সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Abhishek Banerjee: দক্ষিণ ২৪ পরগনা থেকেই প্রচার শুরু, ৪০ হাজারে জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক!
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement