এই পরীক্ষার বেশ কিছু বিশেষত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হল, রঙিন ও আকর্ষণীয় প্রশ্নপত্র। শিশুরা যে শ্রেণিকক্ষে বসে পরীক্ষা দিচ্ছে তা সরাসরি দেখতে পারছেন অভিভাবকরা। অনলাইনের মাধ্যমে স্মার্টফোনে এই লাইভ পরীক্ষা দেখার সুযোগ করে দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে কোনও ক্ষেত্রেই কোনও শিশু স্পেশাল প্রেফারেন্স না পায় বা নিজের অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে।
advertisement
এই বিষয়ে অভিভাবক রুমাগুল মাঝি লোহার ও জগন্নাথ দত্ত বলেন, এই ধরনের পড়াশোনার ব্যবস্থা তারা এর আগে দেখেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভাল উদ্যোগ। এতে তারা খুব খুশি হয়েছেন। আগামী দিনেও যাতে এই ধরনের পরীক্ষার আয়োজন হয় এমনটাই চাইছেন তারা।
আরও পড়ুনঃ ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের নিথর দেহ! ভোটের আবহে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ডোমজুড়ে চাঞ্চল্য
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা লোহার বলেন, তাদের স্কুলে নার্সারির পরীক্ষার জন্য এই লাইভ ফ্রেন্ডলি টেস্টের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে তারা এই ধরনের পরীক্ষার আয়োজন আবারও করবেন। শিশুদের বিকাশে ও স্বচ্ছতা বজায় রাখতে তাদের এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি শিশুর জীবনে তার সৃজনশীল, আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যায়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবাজারের এই বিদ্যালয় বদ্ধপরিকর। তাদের মূল লক্ষ্য, শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো।





