TRENDING:

ISF First Candidate List: হাওয়া গরম! শওকতের ছেড়ে যাওয়া আসনেই আরাবুল, আর ভাঙড়ে হাইভোল্টেজ ফাইট

Last Updated:

ISF First Candidate List: বামেদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হওয়ার আগেই ২৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী৷ যার মধ্য়ে উত্তর ২৪ পরগনার ৭টি আসনে প্রার্থী দিয়েছে তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, রানা কর্মকার: ছাব্বিশের ভোটের ভরকেন্দ্র যদি ভবানীপুর হয়, তাহলে হাইভোল্টেজ ফাইট দেখা যাবে ভাঙড়েও৷ প্রত্যাশা মতো ভাঙড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী৷ সেখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লা৷ অন্যাদিকে, রাজনীতির অন্দরে শওকত-আরাবুলের তিক্ততা কারও অজানা নয়৷ সেই শওকত মোল্লার ছেড়ে আসা ক্যানিং পূর্ব আসন থেকেই এবার আইএসএফ-এর প্রার্থী হয়ে লড়তে চলেছেন তাঁর প্রাক্তন সতীর্থ৷ সদ্য আইএসএফ-এ যোগ দেওয়া আরাবুল ইসলাম৷ সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগণার ভোটের ছবিটা কিন্তু বেশ গরম৷
আরাবুল ইসলাম, শওকত মোল্লা
আরাবুল ইসলাম, শওকত মোল্লা
advertisement

ইতিমধ্যেই ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লাকে সরিয়ে ভাঙড়ে প্রার্থী করেছে দল। ক্যানিং পূর্বে এবার ভাঙড়ের নেতা বাহারুলকে দাঁড় করিয়েছে তৃণমূল। এবার সেই ক্যানিং পূর্বে আরাবুলকে নিয়ে চলে গিয়েছে আইএসএফ। সেরকম ভাবে দেখতে গেলে ভাঙড়ে এবার জোর টক্কর হতে চলেছে নওশাদ এবং শওকতের মধ্যে৷

সম্প্রতি ফুরফুরা শরিফে আইএসএফে যোগদান করেই শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলেছিলেন আরাবুল৷ সেই সময় শওকতও পাল্টা দাবি করেছিলেন যে, ‘‘আরাবুল ইসলামের অত্যাচারের কারণেই অনেক কর্মী আইএসএফে গিয়েছিল। আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি, তারা আবার তৃণমূলে ফিরে আসুক।’’ সেই শওকতের ফেলে যাওয়া কেন্দ্রেই প্রার্থী হলেন আরাবুল৷

advertisement

আরও পড়ুন : প্রথম প্রার্থী তালিকায় বড় চমক ISF-এর! আরাবুল ইসলামকে কোথায় দিল জানেন? নওশাদ দাঁড়ালেন কোথায়?

অন্যদিকে, বামেদের সঙ্গে জোট সমঝোতায় পাত্তা না দিয়ে উত্তর ২৪ পরগনার ৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। তার মধ্যে অশোকনগরে তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মণ, বাদুড়িয়ায় কুতুবুদ্দিন ফতেহি, হাড়োয়ায় পিয়ারুল ইসলাম এবং বসিরহাট উত্তরে মুছা করিমুল্লা প্রার্থী।

advertisement

সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব এবং মফিদুল হক শাহজি (মিন্টু)-কে দেগঙ্গায় টিকিট দিয়েছে আইএসএফ।

পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি প্রার্থী, সেখানে আইএসএফ দাঁড় করিয়েছে নিহত কুরবান শাহের ভাই আফজ়ল আলি শাহকে।

আরও পড়ুন : বাবার ঠিক পাশেই…হাতজোড় করে প্রিয়দর্শিনী! মমতার ভবানীপুরে এবার বিশেষ দায়িত্বে ফিরহাদ কন্যা

advertisement

নন্দীগ্রামে সিপিআইয়ের প্রার্থী শান্তি গিরি, সেই কেন্দ্রে আইএসএফের প্রার্থী ঘোষণা করা হয়েছে মহম্মদ সবে মিরাজ খানকে।

বামেদের সঙ্গে সমঝোতার তবে কী পরিণতি হল? নওশাদ বলেছেন, ‘‘বিজেপি ও তৃণমূলকে হারাতে চাই। আমরা ৭ মাস ধরে আলোচনা চালিয়েছি। যেখানে বামফ্রন্ট শক্তিশালী, সেখানে আমরা তাদের সমর্থন করব এবং ষেখানে আইএসএফ পারবে বিজেপি ও তৃণমূলের সঙ্গে টক্কর দিতে, সেখানে বামেরা আমাদের সমর্থন করবে— এটাই চেয়েছি। শেষ মুহূর্তেও কথা বলেছি। তবু সমস্যা মেটানোর জন্য দু’টো দিন হাতে রাখলাম। আমরা বুধবার বাকি তালিকা ঘোষণা করব।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ বেঁধে হাঁস ধরা! ধরতে গিয়ে ধরল একে অপরকেই ! হাসিতে লুটোপুটি
আরও দেখুন

উত্তর ২৪ পরগনা প্রসঙ্গে নওশাদের যুক্তি, আগে তাঁরা যে সব আসনে লড়েছেন, সেখানেই প্রার্থী দেওয়া হয়েছে। বাদুড়িয়া আগের বার ছেড়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট কারণে। তিনি আরও মনে করিয়েছেন, ‘‘কংগ্রেস গত বার প্রায় ১০০ আসনে লড়েছিল। আমরা কিন্তু সেই অনুপাতে আসন দাবি করিনি।’’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ISF First Candidate List: হাওয়া গরম! শওকতের ছেড়ে যাওয়া আসনেই আরাবুল, আর ভাঙড়ে হাইভোল্টেজ ফাইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল