TRENDING:

CoochBehar News: কীর্তন গেয়ে ভোটের প্রচার চালাচ্ছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক 

Last Updated:
CoochBehar News: এবার অভিনব প্রচারে নামলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কী করলেন তিনি জানেন?
advertisement
1/5
কীর্তন গেয়ে ভোটের প্রচার চালাচ্ছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক 
কোচবিহার, অনন্যা দে: বিধানসভা নির্বাচন সামনে এই সময় প্রার্থীদের প্রচার শুরু হয়েছে জোর কদমে। প্রচারে কোনওভাবেই ফাঁকি দিতে চাইছেন না কোনও প্রার্থী। বেশি করে জনসংযোগ গড়ে তোলা সকলের লক্ষ্য। অভিনব প্রচার করতে দেখা গেল কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে।
advertisement
2/5
সোমবার সকালে বিভিন্ন পাড়ায় জনসংযোগ সম্পন্ন করে তিনি চলে যান এক হরি মন্দিরে। সেখানে চলছিল তখন কীর্তন। গান-বাজনা বরাবরই ভালবাসেন অভিজিৎ বাবু। মন্দিরে গিয়ে কীর্তন দলকে সামনে পেয়ে হারমোনিয়াম নিয়ে বসে পড়েন তিনি।
advertisement
3/5
কখনো আবার হাতে তুলে নিয়েছিলেন খঞ্জনি। কীর্তনের গানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তিনি তুলে ধরেছিলেন সকলের সামনে। প্রার্থীর এই প্রচার বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।এমনিতেও অভিজিৎ দে ভৌমিক সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণই সক্রিয় থাকেন।
advertisement
4/5
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তিনি পেশায় একজন উকিল। তিনি কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি। তাকে ঘিরে রয়েছে বিভিন্ন বিতর্ক। কোচবিহারের তৃণমূলের পুরনো নেতা রবীন্দ্রনাথ ঘোষ এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেও দেখা গিয়েছিল তাকে।
advertisement
5/5
তারপরেও দলের প্রথম পছন্দ অভিজিৎ দে ভৌমিক। কীর্তন গেয়ে প্রচার নিয়ে তেমন কিছু না জানালেও অভিজিৎ দে ভৌমিক জানান, " মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কার্যকলাপ সকলের জানা রয়েছে। আমরা সারা বছর নাগরিক পরিষেবায় নানান কাজ করে থাকি। নির্বাচনে সাধারণ মানুষ আমাকে আশীর্বাদ করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। "
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
CoochBehar News: কীর্তন গেয়ে ভোটের প্রচার চালাচ্ছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল