TRENDING:

Holi T-shirts: পুরুলিয়ায় হোলি স্পেশ্যাল ধামাকা! মাত্র ১০০ টাকায় মিলছে ট্রেন্ডিং কাস্টমাইজড টি-শার্ট, রইল দোকানের ঠিকানা

Last Updated:

Purulia Holi T-shirts: রঙের উৎসবে এবার নতুন চমক পুরুলিয়ায়। মাত্র ১০০ টাকায় মিলছে কাস্টমাইজড টি-শার্ট, যা তরুণ প্রজন্ম নয়, সবার মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। নাম বা মজার সব স্লোগান লিখে হোলি খেলার হিড়িক এখন তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দোরগোড়ায় দোল উৎসব তথা হোলি। হোলি মানেই রঙের উৎসব। ‌আর এই রঙের উৎসবে সাদা জামা পরে রং খেলার চল বাড়ছে প্রতিনিয়ত। শহরতলীর পাশাপাশি জেলাগুলিতেও এখন সাদা জামায় রং খেলতে দেখা যায় আট থেকে আশি সকলকে। তবে সাদা জামা কাপড়ের ভিড়ে নজর কাড়ছে কাস্টমাইজ হোলি টিশার্ট। এখন পুরুলিয়াতে ট্রেন্ডিং-এ চলছে এই টি-শার্ট। তাও আবার মাত্র ১০০ টাকায়। পুরুলিয়া শহরের সিটি সেন্টার-এর একটি দোকানে পাওয়া যাচ্ছে এই কাস্টমাইজ টি-শার্ট।
advertisement

এ বিষয়ে দোকানে কর্মরত সজল ব্যানার্জি নামের এক ব্যক্তি বলেন, এখন তাদের দোকানে কাস্টমারদের টি-শার্টের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। ১০০ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই টি-শার্ট। ‌প্রায় ৬০০ টাকা পর্যন্ত দামে এই টি-শার্ট রয়েছে। ‌ শুধু ইয়ং জেনারেশন নয়, সমস্ত বয়সী মানুষজনের পছন্দের এই কাস্টমাইজ টি-শার্ট। ‌ এখন পুরুলিয়াতেও হোলিতে এই ধরনের টি-শার্ট পরে রং খেলার চল বাড়ছে।

advertisement

আরও পড়ুন: জলদাপাড়ার জঙ্গলে ‘অজানা শত্রু’র হানা! ‘হাই-অ্যালার্ট’ প্রশাসনের, স্নিফার ডগ-ড্রোন নিয়ে চিরুনি তল্লাশি

এ বিষয়ে দোকানে আসা এক ক্রেতা বলেন, ডিসপ্লেতে এই  ধরনের কাস্টমাইজ টি-শার্ট দেখে তিনি কিনতে এসেছেন। এখন পুরুলিয়ার এটা ট্রেন্ড হয়ে গিয়েছে। টি-শার্টের দাম খুবই কম, কোয়ালিটিও ভাল।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

হাতে আর মাত্র কয়েকটা দিন। দোল উৎসবের আমেজ। রং-এর উৎসবে মেতে উঠবে বঙ্গ। দোলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা পুরুলিয়া জুড়ে।‌ বাজার ছেয়ে গিয়েছে ট্রেন্ডিং কাস্টমাইজ টি-শার্টে। এই টি-শার্টগুলিতে লেখা রয়েছে বিভিন্ন রকমের ক্যাপশন। ‌আর এগুলো নজর কাড়ছে ক্রেতাদের সবার। ‌

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Holi T-shirts: পুরুলিয়ায় হোলি স্পেশ্যাল ধামাকা! মাত্র ১০০ টাকায় মিলছে ট্রেন্ডিং কাস্টমাইজড টি-শার্ট, রইল দোকানের ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল