TMC ISF Clash: দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ-তৃণমূল তুমুল অশান্তি! আহত একাধিক
- Published by:Raima Chakraborty
Last Updated:
TMC ISF Clash: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ বচসা, অশান্তি। ভোটের আগে উত্তপ্ত এলাকা। আহত একাধিক। ঘটনাস্থলে পুলিশ বাহিনী...
ভাঙড়: ভোটের আগে উত্তপ্ত ভাঙড়ের পোলেরহাট। আইএসএফ-তৃণমূল তুমুল মারামারি-অশান্তিতে আহত একাধিক। দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল মারামারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার কুলবেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ওই এলাকায় দেওয়াল লিখন করছিল আইএসএফ। অভিযোগ, সেই সময় তৃণমূল তাদের দেওয়াল লিখতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি মারামারি বেঁধে যায়। অভিযোগ, তৃণমূল সেই সময় আইএসএফের লোকজনকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন: অসমে ‘একলা চলো নীতি’, ১৭’র পর আরও ৭, অসম ভোটে দ্বিতীয় দফার প্রার্থী দিল তৃণমূল
এই খবর পেয়ে আইএসএফ কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়। উভয়পক্ষই মারমুখী করে হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উভয়পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় রুটমার্চ করে।
advertisement
advertisement
আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান? রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, কতদিন-কীভাবে আবেদন? রইল বিশদে
আইএসএফ দাবি করে তাঁদের দেওয়াল লিখতে বাধা দেয় তৃণমূল এবং তাঁদের কর্মীদের মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাঁদেরও একাধিক কর্মী আহত হয়েছে বলে দাবি।
কল্যাণ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 3:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC ISF Clash: দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ-তৃণমূল তুমুল অশান্তি! আহত একাধিক










