advertisement

Alipurduar News: জলদাপাড়ার জঙ্গলে 'অজানা শত্রু'র হানা! 'হাই-অ্যালার্ট' প্রশাসনের, স্নিফার ডগ-ড্রোন নিয়ে চিরুনি তল্লাশি

Last Updated:
Alipurduar News: বন্যপ্রাণী পাচারকারীদের হানা রুখতে জলদাপাড়া জাতীয় উদ্যানে জারি হয়েছে হাই-অ্যালার্ট। সাধারণ নজরদারির পাশাপাশি এবার ড্রোন এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ নামিয়ে জঙ্গলের প্রতিটা কোণ তল্লাশি করছে বন দফতর।
1/5
হোলির আগে দেখা দিয়েছে অজানা শত্রুর ভয়। জঙ্গলে বা তার আশেপাশে ঘাপটি দিয়ে বসে আছে সে বা তাঁরা। বন্যপ্রাণীদের সুরক্ষায় জোরদার টহল শুরু হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। (ছবি ও তথ্য: অনন্যা দে)

2/5
সামনেই হোলি। পূর্ণিমার চাঁদের আলোয় স্বচ্ছ হয়ে ওঠে জঙ্গল। পূর্ণিমার রাতে বন্যপ্রাণীদের ঘোরাফেরা শুরু হয়ে যায় জঙ্গলে। এই সময়ের অপেক্ষা করতে থাকে চোরাশিকারিরা।

3/5
বন্যপ্রাণীর শিকার করে তাদের দেহাংশ পাচারের ছক কষতে থাকে তাঁরা। বন দফতরের কাছে খবর রয়েছে ঘটতে পারে এমন কোনও ঘটনা।

4/5
তার আগেই সচেতনতা অবলম্বন শুরু করেছে জলদাপাড়া বন বিভাগের আধিকারিক থেকে শুরু করে বন কর্মীরা। চিলাপাতা ও কোদালবস্তি জঙ্গলে শুরু হয়েছে টহল।

5/5
বন কর্মী, আধিকারিকদের পাশাপাশি দুটি স্নিফার ডগ রয়েছে দলে। এছাড়াও জলদাপাড়া বনবিভাগের তরফে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি রাখা হচ্ছে। জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে গিয়ে সচেতন করা হচ্ছে বাসিন্দাদের। (ছবি ও তথ্য: অনন্যা দে)