TRENDING:

Purulia News: পুরুলিয়ার রঘুনাথপুরে নিরাপত্তা জোরদার, সিসিটিভি-র চাদরে মোড়া হল শহর, ২৪ ঘণ্টা পুলিশের নজরদারি

Last Updated:

Purulia News: রঘুনাথপুর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় বসানো হচ্ছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। শহরের বুকে চুরি, ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রুখতে রঘুনাথপুর থানার কড়া পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রঘুনাথপুর থানা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গোটা শহরকে নজরদারির আওতায় আনতে রঘুনাথপুর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় বসানো হচ্ছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। ইতিমধ্যেই সেই কাজ জোরকদমে শুরু হয়েছে।
advertisement

রঘুনাথপুর থানা সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর থানা এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, বাজার এলাকা এবং জনবহুল স্থানে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। এর ফলে শহরের বিভিন্ন কার্যকলাপের উপর নজর রাখা আরও সহজ হবে। পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তার সূত্র খুঁজে বের করতেও পুলিশের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ গ্যাস নেই, কাঠের চুলোয় মিড-ডে মিল রান্না! দক্ষিণ দিনাজপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অব্যবস্থার ছবি, দ্রুত LPG সংযোগের দাবি

View More

রঘুনাথপুর শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা

রঘুনাথপুর থানার এই উদ্যোগে সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের ব্যবসায়ী মহলেও খুশির হাওয়া বইছে। শহরের বাসিন্দাদের মতে, এই ধরনের আধুনিক নজরদারি ব্যবস্থা চালু হলে অপরাধমূলক কাজকর্ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং শহরের নিরাপত্তা আরও মজবুত হবে।

advertisement

আরও পড়ুনঃ মরণোত্তর চক্ষু ও দেহদান কেন্দ্রের সূচনা হাওড়ার গ্রামে, প্রথম বিধায়কের সম্মানে নামকরণ, গ্রাম্য চিকিৎসা ব্যবস্থায় সাহসী পদক্ষেপ

রঘুনাথপুর শহরের শিক্ষক স্বরূপ সুপকার জানান, “রঘুনাথপুর শহরে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো খুবই প্রয়োজন ছিল। এর ফলে শহরের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই শক্তিশালী হবে। এই উদ্যোগের জন্য রঘুনাথপুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইংরেজিকে আর ভয় নয়! জটিল ব্যাকরণের সহজ পাঠ ‘ইংলিশ সাথী', এবার সাহিত্যচর্চা আরও মজাদার
আরও দেখুন

অন্যদিকে শহরের দোকান ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের কথায়, গত কয়েক বছরে শহরের বিভিন্ন দোকানে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরা বসানো হলে সেই ধরনের অপরাধ অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। পুলিশের এই উদ্যোগের ফলে রঘুনাথপুর শহরের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যুক্ত হবে বলেই মনে করছেন শহরবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার রঘুনাথপুরে নিরাপত্তা জোরদার, সিসিটিভি-র চাদরে মোড়া হল শহর, ২৪ ঘণ্টা পুলিশের নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল