ICDS Centre: গ্যাস নেই, কাঠের চুলোয় মিড-ডে মিল রান্না! দক্ষিণ দিনাজপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অব্যবস্থার ছবি, দ্রুত LPG সংযোগের দাবি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Balurghat ICDS Centre: দক্ষিণ দিনাজপুর জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি দীর্ঘদিন ধরে জ্বালানির সমস্যায় ভুগছে। এলপিজি সংযোগের অভাবে এখনও কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জ্বালানির সমস্যা দেখা দিচ্ছে। এলপিজি সংযোগের অভাবে এখনও কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিশেষ করে বর্ষাকালে জ্বালানি দিয়ে উনুনে রান্না করা অত্যন্ত কষ্টকর। সারা বছর অল্প বিস্তর শুকনো কাঠ ও পাটের কাঠি জোগাড় করা গেলেও বর্ষাকালে জ্বালানি সংগ্রহ অসম্ভব হয়ে ওঠে।
কর্মীদের অভিযোগ, সরকারিভাবে যে উনুনগুলো সরবরাহ করা হয়েছে সেগুলো খুবই ছোট এবং নিম্নমানের। একসঙ্গে অনেক শিশুর জন্য এই ছোট উনুনে রান্না করা সম্ভব হয় না। ধোঁয়ামুক্ত স্বাস্থ্যকর পরিবেশে দ্রুত রান্নার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘ দিন ধরে LPG সংযোগের দাবি জানিয়ে আসছেন।
আরও পড়ুনঃ পুকুরের বুক চিরে প্রশস্ত ইটের সিঁড়ি, এ কোন প্রাচীন স্থাপত্যের হদিস বালুরঘাটে! ইতিহাসের সন্ধানে স্থানীয়রা
দক্ষিণ দিনাজপুর জেলার ৩,০০০ এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখনও উনুনে রান্না হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের বারংবার দাবির পর প্রশাসনের তরফে এলপিজি সংযোগের আশ্বাস মিলেছে। তবে সেই আশ্বাস কবে বাস্তবায়িত হবে তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী! মা তারার পরনে বাঘছাল, দীপান্বিতা অমাবস্যায় বৈষ্ণব মতে দেবীর আরাধনা
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, পর্যায়ক্রমে LPG সংযোগের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে উনুন বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অগ্নিনির্বাপক যন্ত্র (Fire Extinguishers) সরবরাহ করা হবে এবং তৃতীয় পর্যায়ে গ্যাস সংযোগ দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে।
advertisement
জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্প কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, অগ্নিনির্বাপক যন্ত্রের অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং শীঘ্রই সেগুলো জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে যাবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এরপর LPG সংযোগ দেওয়া হবে।
অল বেঙ্গল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক সমিতির জেলা সম্পাদক স্নিগ্ধা মৈত্র জানান, প্রশাসনের কাছে গোটা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 09, 2026 4:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ICDS Centre: গ্যাস নেই, কাঠের চুলোয় মিড-ডে মিল রান্না! দক্ষিণ দিনাজপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অব্যবস্থার ছবি, দ্রুত LPG সংযোগের দাবি








