advertisement

Donald Trump: ইরান সংঘাতে 'বিপুল জয়' মার্কিন বাহিনীর, জাতির উদ্দেশে ভাষণে দাবি ট্রাম্পের

Last Updated:

হরমুজ় প্রণালীতে অবরোধ না তুললে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র, তেলের খনি এবং খার্গ দ্বীপ ধ্বংস করা হবে বলে গত ৩০ মার্চ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতে কান দেয়নি তেহরান। এই আবহে বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র প্রধান ফাতিহ বিরোল আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এপ্রিল মাসে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে!

Rapid Read
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
 ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের মহারণ এখনও জারি! ৩৩ দিনে পড়ল ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাত। উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় যা যা ঘটেছে, তা থেকে বোঝা যাচ্ছে, সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ—এই তিনের মিলিত প্রভাবেই যুদ্ধের গতিপথ নির্ধারিত হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিতে বুধবার আমেরিকার স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতে থাকা ইরান সংঘাত নিয়ে তাঁর কৌশল ব্যাখ্যা করা এবং বাড়তে থাকা অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মধ্যে আমেরিকার জনগণকে আশ্বস্ত করাই ছিল এই ভাষণের মূল উদ্দেশ্য। ভাষণের শুরুতেই ট্রাম্পের দাবি,  ”ইরান সংঘাতে ‘বিপুল জয়’ মার্কিন বাহিনীর”!
এর আগে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে। ইজরায়েলের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর এক মাস পূর্তির মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
advertisement
advertisement
ভাষণের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, তাঁর ইরানি কাউন্টারপার্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। তবে ইরানের বিদেশ মন্ত্রক এই দাবি খারিজ করে দেয়। ট্রাম্প আবারও বলেন, যুদ্ধ থামানোর যে কোনও সিদ্ধান্ত নির্ভর করবে হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার উপর। মঙ্গলবার রাতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের সামরিক অভিযান শেষ করবে। হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা খুব শিগগিরই সেখান থেকে সরে আসব।”
advertisement
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম বেড়ে গ্যালন প্রতি ৪ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হলে জ্বালানির দাম দ্রুত কমে আসবে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধ শেষ হলেও দাম সঙ্গে সঙ্গে কমবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: ইরান সংঘাতে 'বিপুল জয়' মার্কিন বাহিনীর, জাতির উদ্দেশে ভাষণে দাবি ট্রাম্পের
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement